সারা জীবন গান গেয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সমৃদ্ধ করেছেন দেশের সংগীতজগৎ। তাঁদের কণ্ঠের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য মানুষ। অথচ জীবনের শেষ পর্যায়ে এসে সেই শিল্পীদেরই অনেক সময় চিকিৎসার জন্য মানুষের কাছে সহায়তা চাইতে হয়। নেই অবসরজীবনের আর্থিক নিরাপত্তা, নেই রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার নিশ্চয়তা। অন্যদিকে শিল্পীদের গাওয়া গান নিয়ে অডিও-ভিডিও ও ইউটিউবে ব্যবসা হলেও তাঁরা প্রাপ্য রয়্যালটি পাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বাংলাদেশের সংগীতশিল্পীদের এমন বাস্তবতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা।কনকচাঁপাআজ বুধবার সকালে সংগীতশিল্পী মুহিন খানকে উদ্দেশ করে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন কনকচাঁপা। সেখানে নতুন প্রজন্মের শিল্পীদের ভবিষ্যৎ, সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার ঝুঁকি, শিল্পীদের আর্থিক নিরাপত্তাহীনতা ও মেধাস্বত্বের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি।
তাঁর মতে, একজন শিল্পী সারা জীবন গানকে পেশা হিসেবে আঁকড়ে ধরে মানুষের জন্য কাজ করলেও জীবনের শেষ ভাগে এসে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পান না।কনকচাঁপা লিখেছেন, একজন শিল্পী যখন তারকাখ্যাতি পান, তখন গান গেয়েই সংসার চালানো, সন্তানদের পড়াশোনা, পরিবারের দায়িত্বসহ নানা ব্যয় বহন করতে হয়।
সূত্র: প্রথম আলো

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার ব...
বেতারের শ্রোতা কেন কমছে, তা জানিয়ে প্রতিবেদন সংসদীয় কমিটিতে
শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন