advertisement

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন পোশাকশ্রমিক দিলরুবা আক্তার। গতকাল মঙ্গলবার রাতে
ফটো কার্ড প্রিন্ট

পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার দিনভর গাজীপুরের ভোগড়া এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর পেয়ে ওই নারী শ্রমিক কারখানা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সহযোগিতায় তিনি গতকাল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।ওই নারী শ্রমিকের নাম দিলরুবা আক্তার।

তিনি ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর এবং নগরের ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে।ওই ঘটনায় দিলরুবা আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ সম্পর্কে থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ওই নারী তাঁর কারখানার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় আসেন। এ সময় তিনি বলেন, ‘স্যার, আমি মরি নাই।

আমি বেঁচে আছি, সুস্থ আছি।’ পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি থানা থেকে বাসায় ফিরে যান।থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফিন বাংলা অ্যাপারেলসের কারখানার সামনে বহিরাগতদের বাধা ও ধাক্কাধাক্কিতে আহত হন শ্রমিক দিলরুবা আক্তার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার বাই ডিজাইন’ ফেলে দেওয়া কাপড়েই নতুন সম্ভাবনা, বাংলাদেশ-নেদারল্যান্ডসের শিক্ষার্থীদের ‘সার্কুলার ব... ‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ ‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ বেতারের শ্রোতা কেন কমছে, তা জানিয়ে প্রতিবেদন সংসদীয় কমিটিতে বেতারের শ্রোতা কেন কমছে, তা জানিয়ে প্রতিবেদন সংসদীয় কমিটিতে শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল শেখ হাসিনার মাথা থেকে এসেছে গুম–হত্যার বিষয়টি, তা বাস্তবায়ন করেছেন জিয়াউল
advertisement

যশোরে ৫৪ লাখ টাকার সরকারি গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫

যশোরে ৫৪ লাখ টাকার সরকারি গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫
যশোরের অভয়নগরে ১৫০ মেট্রিক টন চোরাই গমবোঝাই একটি লাইটার জাহাজ জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় জাহাজের পাঁচজন স্টাফকে আটক করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমবার হেড কোচের দায়িত্বে উইলিয়ামসন

প্রথমবার হেড কোচের দায়িত্বে উইলিয়ামসন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর নতুন দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০২৭ সালের এসএ২০ মৌসুমের আগে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ডারবানস সুপার জায়ান্টস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

স্মার্টফোনে ছবি বা ভিডিও ধারণের সময় সামনের ও পেছনের ক্যামেরার মধ্যে একটি বেছে নিতে হয়। ফলে কোনো অনুষ্ঠানের দৃশ্য ধারণের সময় নিজের অভিব্যক্তি একই সঙ্গে তুলে ধরা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা দূর করতে নতুন ক্যামেরা–সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ থেকেই ফোনের সামনের ও পেছনের ক্যামেরা কাজে লাগিয়ে একই সময়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহার করা নির্বাচিত ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি পরখ করতে পারছেন। নতুন সুবিধাটি কাজে লাগিয়ে ফোনের পেছনের ক্যামেরায় কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের চেহারা ও অভিব্যক্তি ধারণ করা যাবে।

পরে দুই ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো একসঙ্গে দেখা যাবে।নতুন এ সুবিধায় পেছনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য পর্দাজুড়ে দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন