advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান
ফটো কার্ড প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ এনে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ আছে।বহিষ্কৃত বিএনপি নেতার নাম মিজানুর রহমান (মিজান)। তিনি বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।

অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।রেজাউল করিম বাদশা, সভাপতি, বগুড়া জেলা বিএনপিমিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপি নেতা মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়া জেলা বিএনপি থেকে প্রথমে তাঁকে কারণ দর্শাতে বলা হয়।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট অভিযোগে আজ কেন্দ্রীয় বিএনপি থেকে তাঁকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভোটাভুটির মজুরি: টেকসই হলো কি? ভোটাভুটির মজুরি: টেকসই হলো কি? আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা 
বিলুপ্ত চেয়ে রিট আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্‌সি বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্‌সি নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে নয়, ফাঁকা জায়গায় ব্যানার–ফেস্টুনে আগুন দেওয়া হয়েছে: জেলা বিএনপি নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে নয়, ফাঁকা জায়গায় ব্যানার–ফেস্টুনে আগুন দেওয়া হয়েছে: জেলা... ‘ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, হালাল লেনদেনও ইবাদত’ ‘ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, হালাল লেনদেনও ইবাদত’
advertisement

ভোটাভুটির মজুরি: টেকসই হলো কি?

ভোটাভুটির মজুরি: টেকসই হলো কি?

আলোচক: ফজলে শামীম এহসাননির্বাহী সভাপতি, বিকেএমইএ তাসলিমা আখতারসভাপ্রধান, গার্মেন্ট শ্রমিক সংহতি সঞ্চালক: সুজয় মহাজন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট

আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা 
বিলুপ্ত চেয়ে রিট
হাইকোর্ট

জাতীয় সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বিলুপ্তি চেয়ে রিট হয়েছে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী, সমমনা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্তির আরজিও রয়েছে রিটে। নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন জুলাই যোদ্ধা আবেদনকারী হয়ে আজ বুধবার রিটটি করেন বলে জানান তাঁদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

রিটের প্রার্থনা অংশে দেখা যায়, কয়েকটি বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রিটের প্রার্থনা অনুসারে, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন (ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন, সম্পৃক্ত অন্য সংগঠন) সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব সংগঠনের পক্ষ থেকে বা নামে প্রকাশিত পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ কেন রোধ করা হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শহীদ হাদি হত্যার বিচার চেয়ে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ

শহীদ হাদি হত্যার বিচার চেয়ে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ
ইনকিলাব মঞ্চের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। পাশে সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা ও অন্য নেতা-কর্মীরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে

শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি নিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।

১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এসব কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জুলাইয়ের বিভিন্ন অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা, কফিন মিছিল, সারা দেশে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র‍্যালি ও সার্বভৌমত্বের শপথ।

সংগঠনটি ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ করার ঘোষণাও দিয়েছে।ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের মতবিনিময় সভায় বলেন, ‘শহীদ ওসমান হাদিকে আমরা শুধু বিচারিক জায়গা থেকে বিবেচনায় আনতে চাই না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন