সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদীর সংসারে বিচ্ছেদ ঘটেছে। দীর্ঘদিনের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ বুধবার রাত পৌনে ১০টায় নিজের ফেসবুক পোস্টে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন ন্যান্সি। প্রথম আলোকে দুজনের ঘনিষ্ঠজনেরাও বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।ইংরেজিতে দেওয়া পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।
একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’কোনো শিল্পী যদি দলীয় ব্যানারে সুযোগ নিতে চায়, তার ব্যাপারেও সতর্ক থাকা উচিত: ন্যান্সি২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সিএই কঠিন সময়ে তাঁদের নিয়ে যাঁরা উদ্বিগ্ন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি আরও লিখেছেন, ‘এ সময়ে সবার কাছে আমাদের সিদ্ধান্তটি বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।
সূত্র: প্রথম আলো

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনার...
বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ
ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর
শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন