শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি নিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।
১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এসব কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জুলাইয়ের বিভিন্ন অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা, কফিন মিছিল, সারা দেশে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ।
সংগঠনটি ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ করার ঘোষণাও দিয়েছে।ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের মতবিনিময় সভায় বলেন, ‘শহীদ ওসমান হাদিকে আমরা শুধু বিচারিক জায়গা থেকে বিবেচনায় আনতে চাই না।
সূত্র: প্রথম আলো

মরদেহগুলো যাতে ভেসে না ওঠে, তাই পেট চিরে ইট-সিমেন্টের বস্তা বাঁধা হয়
একদিনেই শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে শিশুসহ আহত ১০
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি সঠিক নয়
বাড়িভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে মজুরি বৃদ্ধি অর্থবহ হবে না
থাইল্যান্ডে চলছে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন