কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ সময় চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে মঙ্গলবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার বিষয়টি জানাজানি হয়।সাময়িক বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম।
তিনি ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে।নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সাময়িক বরখাস্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা করার জন্য দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টকে নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু তিনি মামলার বাদী হতে রাজি হননি।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী
নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত
ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ
বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ
এবার বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন