জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এটিই হতে যাচ্ছে দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী।বুধবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
এই বিশেষ প্রদর্শনী ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।৫৯০ শহীদের দুই হাজারের বেশি স্মারক সংগ্রহসংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুসারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬।
সূত্র: প্রথম আলো

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত
ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ
পুলিশ বক্সে আগুন, মামলার বাদী হতে রাজি না হওয়ায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত
বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ
এবার বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন