advertisement

ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ

ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ
চট্টগ্রাম নগরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেছে ট্রাক। বুধবার রাতে
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। এতে বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের ওই পাশে যান চলাচল বন্ধ ছিল।

অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল।ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) রক্তিম আহমেদ প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে ফুটপাতে উঠে যায়। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। খুঁটির সঙ্গে বৈদ্যুতিক তারও সড়কে ছড়িয়ে পড়ায় ওই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।রক্তিম আহমেদ আরও বলেন, সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি ও তার সরানোর কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

কখন ওই পাশে যান চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত পুলিশ বক্সে আগুন, মামলার বাদী হতে রাজি না হওয়ায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত পুলিশ বক্সে আগুন, মামলার বাদী হতে রাজি না হওয়ায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ এবার বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন এবার বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
advertisement

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় রিকশার ওপর দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্যালুট দিয়েছিলেন রিকশাচালক মো. সুজন খান। সেই মুহূর্তের প্রতিকৃতি শোভা পাচ্ছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মাঠে। গতকাল বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এটিই হতে যাচ্ছে দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী।বুধবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

এই বিশেষ প্রদর্শনী ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।৫৯০ শহীদের দুই হাজারের বেশি স্মারক সংগ্রহসংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুসারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বারবার একটি দাবি জানিয়ে আসছেন, তা হলো শক্তিধর প্রতিবেশীরা যেন তাঁর দেশকে সমান মর্যাদা দেয়। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি ভারতের রাজধানী দিল্লি সফর করলেন। এই সফরের মধ্য দিয়ে তাঁর সেই নীতির পরীক্ষা হলো। বছরের পর বছর ধরে সম্পর্কে যে চিড় ধরেছিল, তা এবার দুই পক্ষই নতুন করে শুরু করতে চেয়েছে।দুই দেশের নেতার মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো।

৩৬ বছর বয়সী বালেন্দ্রর পরনে ছিল পরিচিত কালো স্যুট, চোখে সানগ্লাস। তিনি দাঁড়িয়েছিলেন সাদা পোশাক পরা ৭৬ বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে। জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে একের পর এক বিক্ষোভে নেপালে বালেন্দ্র শাহর পূর্বসূরির পতন ঘটে। এরপরই ক্ষমতায় আসেন তিনি।অন্যদিকে ভারতে মোদি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিজ দেশে তিনিও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়েছেন।

তবু দুই নেতা সম্পর্কের উষ্ণতা তুলে ধরতে বদ্ধপরিকর ছিলেন বলে মনে হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের খোঁজে গণবিজ্ঞপ্তি দিতে হাইকোর্টের নির্দেশ

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের খোঁজে গণবিজ্ঞপ্তি দিতে হাইকোর্টের নির্দেশ
আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশায় নিয়োজিত না থেকে চাকরি, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে বহুল প্রচারিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন