বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেন।
তিনি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।জামায়াতের বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে আনুষ্ঠানিক আইনি নোটিশ (কনসার্নস নোটিশ) পাঠিয়েছেন।
অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’ আইনের ১২ এ ধারার আওতায় এ নোটিশ পাঠানো হয়।বিবৃতি অনুযায়ী, নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর বলে চিহ্নিত করেছে জামায়াত।
সূত্র: প্রথম আলো

‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজের ছাত্রের আত্মহত্যা
হাসিনার মাথা থেকে এসেছে গুম-হত্যার বিষয়, বাস্তবায়ন করেছেন জিয়াউল
নারীদের জন্য যে বার্তা দিলেন নতুন বিশ্বসুন্দরী
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের খোঁজে গণবিজ্ঞপ্তি দিতে হাইকোর্টের নির্দেশ
এমআইএসটিতে স্নাতক ডিগ্রি পেলেন ৩৬৬৮ শিক্ষার্থী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন