advertisement

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চায় জামায়াত, পাঠিয়েছে আইনি নোটিশ

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চায় জামায়াত, পাঠিয়েছে আইনি নোটিশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেন।

তিনি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।জামায়াতের বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে আনুষ্ঠানিক আইনি নোটিশ (কনসার্নস নোটিশ) পাঠিয়েছেন।

অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’ আইনের ১২ এ ধারার আওতায় এ নোটিশ পাঠানো হয়।বিবৃতি অনুযায়ী, নোটিশে সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর বলে চিহ্নিত করেছে জামায়াত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজের ছাত্রের আত্মহত্যা ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজের ছাত্রের আত্মহত্যা হাসিনার মাথা থেকে এসেছে গুম-হত্যার বিষয়, বাস্তবায়ন করেছেন জিয়াউল হাসিনার মাথা থেকে এসেছে গুম-হত্যার বিষয়, বাস্তবায়ন করেছেন জিয়াউল নারীদের জন্য যে বার্তা দিলেন নতুন বিশ্বসুন্দরী নারীদের জন্য যে বার্তা দিলেন নতুন বিশ্বসুন্দরী দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের খোঁজে গণবিজ্ঞপ্তি দিতে হাইকোর্টের নির্দেশ দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের খোঁজে গণবিজ্ঞপ্তি দিতে হাইকোর্টের নির্দেশ এমআইএসটিতে স্নাতক ডিগ্রি পেলেন ৩৬৬৮ শিক্ষার্থী এমআইএসটিতে স্নাতক ডিগ্রি পেলেন ৩৬৬৮ শিক্ষার্থী
advertisement

‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজের ছাত্রের আত্মহত্যা

ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম সুইসাইড নোট লিখে রেখে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বেড়েছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার (এএপি) নিয়োগ দিয়েছে সরকার। এর পাঁচটিই সীমান্তবর্তী।

এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার
বার্সেলোনা এগিয়ে যায় গর্ডনের গোলে

সাবাহ ১ : ৪ বার্সেলোনাএক দলের ছিল গোল দেওয়ার ধারা, আরেক দলের হজমের।দুই দলের মুখোমুখি লড়াইয়েও বজায় থাকল তা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন, একটি করে গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস।এবারের চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচ ম্যাচে ১৪ গোল হজম করল সাবাহ, সমান ম্যাচে বার্সেলোনা গোল করেছে ১৮টি।চোটের কারণে রদ্রি ও লামিনে ইয়ামাল ছিলেন না, আর শুরুর একাদশে রাফিনিয়াকে নামাননি হান্সি ফ্লিক। ম্যাচের শুরুতে স্বাগতিক সাবাহ বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলে। গর্ডনের প্রথম গোলের আগেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা।

ইভান লেপিনজিকার বাঁকানো শট বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।তবে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন