advertisement

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াতকে বুধবার রাতে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতা–কর্মীরা
ফটো কার্ড প্রিন্ট

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াতকে বুধবার রাতে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতা–কর্মীরাজুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে এসেছে।

তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে... নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ
advertisement

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলা, হিন্দি ও ইংরেজি—তিন ভাষাতেই রাজ্যের নাম থাকবে ‘পশ্চিমবঙ্গ’। এমন নামকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ডিসেম্বর মাসের গোড়ার দিকে শীতকালীন অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন তিনি।বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতীয় এই রাজ্য দীর্ঘদিন ধরে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামে পরিচিত।

নামটি পরিবর্তন করে সরকারি ও প্রশাসনিক নথিতে ইংরেজি, হিন্দিসহ সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামটি আর থাকছে না।সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

বিধানসভায় প্রস্তাবটি পাস হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় সরকার ও সংসদে পাঠানো হবে।এ বিষয়ে রাজ্য সরকারের যুক্তি হলো, ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের আদ্যক্ষর ‘ডব্লিউ’ হওয়ার কারণে তা ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে একেবারে শেষের দিকে অবস্থান করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজের ছাত্রের আত্মহত্যা

ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম সুইসাইড নোট লিখে রেখে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বেড়েছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার (এএপি) নিয়োগ দিয়েছে সরকার। এর পাঁচটিই সীমান্তবর্তী।

এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন