advertisement

নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে

নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফটো কার্ড প্রিন্ট

নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর, যিনি ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, সেই জাহাঙ্গীরের ভাগনে এই শিপন।

ঢাকা শহরকে অস্থিতিশীল করতে তাঁর ভূমিকা রয়েছে। এই মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন। রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।১২ নভেম্বর তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়।

এরপর তাঁকে এই মামলায় কারাগারে পাঠানো হয়।১৬ নভেম্বর শিপনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে... শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মী... শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ
advertisement

‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজের ছাত্রের আত্মহত্যা

ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম সুইসাইড নোট লিখে রেখে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে

পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বেড়েছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার (এএপি) নিয়োগ দিয়েছে সরকার। এর পাঁচটিই সীমান্তবর্তী।

এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার
বার্সেলোনা এগিয়ে যায় গর্ডনের গোলে

সাবাহ ১ : ৪ বার্সেলোনাএক দলের ছিল গোল দেওয়ার ধারা, আরেক দলের হজমের।দুই দলের মুখোমুখি লড়াইয়েও বজায় থাকল তা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন, একটি করে গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস।এবারের চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচ ম্যাচে ১৪ গোল হজম করল সাবাহ, সমান ম্যাচে বার্সেলোনা গোল করেছে ১৮টি।চোটের কারণে রদ্রি ও লামিনে ইয়ামাল ছিলেন না, আর শুরুর একাদশে রাফিনিয়াকে নামাননি হান্সি ফ্লিক। ম্যাচের শুরুতে স্বাগতিক সাবাহ বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলে। গর্ডনের প্রথম গোলের আগেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা।

ইভান লেপিনজিকার বাঁকানো শট বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।তবে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন