advertisement

মাথায় ফুটবল রেখে টানা ৯৩ মিনিট, ৬০ বছর বয়সে করলেন বিশ্ব রেকর্ড!

মাথায় ফুটবল রেখে টানা ৯৩ মিনিট, ৬০ বছর বয়সে করলেন বিশ্ব রেকর্ড!
ফটো কার্ড প্রিন্ট

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/mathaz-futbl-rekhe-tana-93-minit-60-bchr-bzse-krlen-bisw-rekrd

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৪০ বছরে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা পাব ৪০ বছরে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা পাব মাথায় ফুটবল রেখে টানা ৯৩ মিনিট, ৬০ বছর বয়সে করলেন বিশ্ব রেকর্ড! মাথায় ফুটবল রেখে টানা ৯৩ মিনিট, ৬০ বছর বয়সে করলেন বিশ্ব রেকর্ড! নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে চান না, তিন কৌশলের ছক, ইরানও টার্গেট নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে চান না, তিন কৌশলের ছক, ইরানও টার্গেট সমুদ্রের ভয়ংকর ঢেউয়ে কুকুরসহ ভেসে গেলেন এক ব্যক্তি সমুদ্রের ভয়ংকর ঢেউয়ে কুকুরসহ ভেসে গেলেন এক ব্যক্তি পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও
advertisement

৪০ বছরে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা পাব

৪০ বছরে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা পাব

স্মৃতিবিজড়িত এক পুরোনো দ্বীপপুঞ্জে নতুন করে ভ্রমণ করার পেছনে কী কারণ থাকতে পারে, যেখানে পৃথিবীর কত অচেনা জায়গা এখনো দেখা বাকি? প্রশ্নটি অন্য কেউ আমাকে করেনি। এটি আমার নিজেরই প্রশ্ন।নাড়ির টানে মানুষ বাড়ি ফিরে যায়। নতুন কিছু দেখতে মানুষ নতুন জায়গায় ভ্রমণ করে। আবার কর্মের সুবাদে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বারবার ছুটে যায়।

কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি একটু অন্য রকম।আবহাওয়ার কারণে বছরের এই সময় সুইডেন যখন অন্ধকারের জগতে প্রবেশ করছে, তখন একদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে বৃষ্টি, ঝড়, তার ওপর তুষারপাত। কোনো কিছুতেই যেন মন বসে না।

ঠিক তখনই আমাদের মতো অনেক মানুষ একটু সুন্দর পরিবেশ, রোদ, উষ্ণতা ও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।আজ আমি এবং আমার সহধর্মিণী চলে এসেছি ক্যানারি দ্বীপপুঞ্জে।এখানে এসে ঘুরে দেখছি পালাইয়া দেল ইংলেস, মাসপালোমাস, পুয়ের্তো দে মোগান এবং পুয়ের্তো রিকো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ
বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনসগুলোর ১২টি অকেজো উড়োজাহাজ পড়ে রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা পাওনা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বাকি তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে পাওনা ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি। এ তিনটি এয়ারলাইনসই এখন বন্ধ।বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের তৈরি একটি হিসাব বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে।

গত আগস্ট পর্যন্ত বিবরণীটি তৈরি করা হয়েছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে চারটি দেশীয় এয়ারলাইনসের কাছে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বেবিচক।হিসাব বিবরণী অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা।

এর মধ্যে রয়েছে মূল বিল, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে দেরির কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ।রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা।জবাব দিচ্ছে না বিমান বেবিচকের পাওনার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১

কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১
ব্যস্ত মহাসড়কে দুর্ঘটনার পর আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। কায়রো, মিসর, ২৫ নভেম্বর ২০২৬

মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কায়রোর পুরোনো শহরের কেন্দ্রস্থলের উত্তরে ওয়াররাক এলাকায় রিং রোডের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে আগুনের বিশাল শিখা আর কালো ধোঁয়া দেখা গেছে। দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েকটি গাড়িও আগুনে পুড়েছে।কীভাবে এ ভয়াবহ আগুন লেগেছে, সে সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছুই জানায়নি।

তবে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের গাড়ির ওপর পেট্রল ছড়িয়ে পড়েছিল।স্থানীয় সরকারি কৌঁসুলি তদন্ত শুরু করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন