advertisement

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়
ফটো কার্ড প্রিন্ট
বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে নতুন জাতীয় রেকর্ড গড়ে রুপার পদক জিতেছেন বাংলাদেশের স্বপ্না খাতুন। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব বাড়লেও কমেছে আমানত স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব বাড়লেও কমেছে আমানত বৈজ্ঞানিক গবেষণায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান ঢাবি উপাচার্যের বৈজ্ঞানিক গবেষণায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান ঢাবি উপাচার্যের ময়লা ফেলা, পাতা পোড়ানো ও আতশবাজি নিয়ন্ত্রণে ঢাবিতে বিশেষ কর্মসূচি ময়লা ফেলা, পাতা পোড়ানো ও আতশবাজি নিয়ন্ত্রণে ঢাবিতে বিশেষ কর্মসূচি ১৫ বছর পর আলোর মুখ দেখলো মৎস্য ক্যাডারের ৩৯৫ পদ ১৫ বছর পর আলোর মুখ দেখলো মৎস্য ক্যাডারের ৩৯৫ পদ কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত
advertisement

নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে

নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে
নাহিদ রানা

নাহিদ রানা মাঠে ফিরতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও তাঁকে রাখা হয়নি। পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজের মধ্যেই তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি–টুয়েন্টি সিরিজের জন্য তৈরি করা হবে।

কিন্তু সেই পরিকল্পনাতেও এখন বাধা হয়ে দাঁড়াতে পারে নাহিদ রানার জ্বর।পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় থাকার সময়ই পুরোদমে বোলিং শুরু করে দেন নাহিদ। এখন কোনো ব্যথাও নেই তাঁর। ৩০ নভেম্বর পর্যন্ত তাঁকে নির্দিষ্ট পরিমাণ বোলিংয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। কিন্তু গত দুই দিন জ্বরের কারণে বোলিং করতে পারেননি নাহিদ রানা।গতকাল তাঁর ডেঙ্গু পরীক্ষাও করানো হয়েছে।

পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে গত জুন থেকে সাইড স্ট্রেইন ও নিতম্বের ব্যথার কারণে মাঠের বাইরে থাকা নাহিদ রানার ফেরা আরও কিছুটা পিছিয়ে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২

কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২
অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা রুয়েলুজ্জামান

নেত্রকোনার দুর্গাপুরে স্বাক্ষর জাল করে দুটি ব্যাংক হিসাব থেকে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে ওই কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।অভিযুক্ত কর্মকর্তার নাম মো. রুয়েলুজ্জামান। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার থানায় অভিযোগ করেন ইউপির প্রশাসক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। পরে গতকাল বুধবার অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায় পুলিশ।গাঁওকান্দিয়া ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ইউনিয়নে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

৮৭৭ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক

গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক
মুঠোফোনে টাকা লেনদেন করতে না পেরে এজেন্টদের দোকানে ভিড় করেন অনেক গ্রাহক। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায়

গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন তামান্না তাহা। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছেন। কিন্তু নিজের মুঠোফোন থেকে নির্ধারিত ফি পরিশোধ করতে পারছেন না। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত আসেন গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকম নামের দোকানে।সেখানে কথা হয় তামান্না তাহার সঙ্গে।

তিনি বলেন, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবারই আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। তাঁর রকেট অ্যাকাউন্টে ফি পরিশোধের টাকা আছে। কিন্তু অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে না পারায় আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।গোপালগঞ্জে হঠাৎ করে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করতে পারছেন না অনেক গ্রাহক।

গতকাল বুধবার দুপুরের পর থেকে অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন