advertisement

বাটার চিকেন, বিফ নেহারি—মহাকাশে আর কী খাচ্ছেন পাকিস্তানি নভোচারী

বাটার চিকেন, বিফ নেহারি—মহাকাশে আর কী খাচ্ছেন পাকিস্তানি নভোচারী
বাটার চিকেনসহ দেশীয় খাবার নিয়ে চীনের মহাকাশ স্টেশনে পৌঁছেছেন পাকিস্তানি নভোচারী
ফটো কার্ড প্রিন্ট

বাটার চিকেন, বিফ নেহারি, ল্যাম্ব কোরমা ও মসলাদার ছোলা এবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথে। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে এসব খাবার, যাতে কক্ষপথে তাঁর জীবনের প্রথম অভিজ্ঞতায় কিছুটা হলেও ঘরের স্বাদ মেলে। চীনের নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে বুধবার তিয়ানগং স্টেশনে পৌঁছান জিশান আলী।

এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম পাকিস্তানি, এমনকি বিদেশি নভোচারী হলেন তিনি। সেখানে আগে থেকেই অবস্থানরত তিন নভোচারী তাঁদের স্বাগত জানান। দায়িত্ব হস্তান্তরের এ সময়ে স্টেশনটিতে মোট নভোচারীর সংখ্যা দাঁড়াল ছয়জনে। জিশান আলীর খাদ্যাভ্যাস ও চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ এশীয় খাদ্যসংস্কৃতি ও হালাল মানদণ্ড অনুসরণ করে এই খাবারগুলো তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গবেষকেরা পাকিস্তানি ধাঁচের সাত ধরনের মহাকাশ-খাবার তৈরি করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২ কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২ গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা: চীনের মহাকাশযানে জিশান আলীর জন্য বিশেষ হালাল খাবার বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা: চীনের মহাকাশযানে জিশান আলীর জন্য বিশেষ হালাল খ... ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা, ম্যাকাও আড়াই লাখ, দুম্বা ৩ লাখ ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা, ম্যাকাও আড়াই লাখ, দুম্বা ৩ লাখ বিজিবির ধাওয়ায় মাদকের বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা, মাদক জব্দ বিজিবির ধাওয়ায় মাদকের বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা, মাদক জব্দ
advertisement

সংগীতে বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

সংগীতে বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ
দেশের সংগীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন তৌফিক ইমরোজ খালিদী

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন তৌফিক ইমরোজ খালিদী
সাংবাদিকতা ও ব্যক্তিগত বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রয়াত সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে

নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে
নাহিদ রানা

নাহিদ রানা মাঠে ফিরতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও তাঁকে রাখা হয়নি। পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজের মধ্যেই তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি–টুয়েন্টি সিরিজের জন্য তৈরি করা হবে।

কিন্তু সেই পরিকল্পনাতেও এখন বাধা হয়ে দাঁড়াতে পারে নাহিদ রানার জ্বর।পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় থাকার সময়ই পুরোদমে বোলিং শুরু করে দেন নাহিদ। এখন কোনো ব্যথাও নেই তাঁর। ৩০ নভেম্বর পর্যন্ত তাঁকে নির্দিষ্ট পরিমাণ বোলিংয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। কিন্তু গত দুই দিন জ্বরের কারণে বোলিং করতে পারেননি নাহিদ রানা।গতকাল তাঁর ডেঙ্গু পরীক্ষাও করানো হয়েছে।

পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে গত জুন থেকে সাইড স্ট্রেইন ও নিতম্বের ব্যথার কারণে মাঠের বাইরে থাকা নাহিদ রানার ফেরা আরও কিছুটা পিছিয়ে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন