বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা আর ছোলা-মাসালার মতো দক্ষিণ এশীয় জনপ্রিয় খাবার এবার চীনা মহাকাশযানে করে পৃথিবীর বাইরে পৌঁছেছে পাকিস্তানি নভোচারীর জন্য। মহাকাশে বসেও যেন ঘরের খাবারের স্বাদ পান পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী, সে জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে চীন। বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা আর ছোলা-মাসালার মতো দক্ষিণ এশীয় জনপ্রিয় খাবার এবার মহাকাশযানে করে পৃথিবীর বাইরে পৌঁছেছে।
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে আলীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এসব খাবার। তাঁর খাদ্যাভ্যাস ও ধর্মীয় বিধিনিষেধের কথা বিবেচনায় রেখে পুরো মেনু সাজানো হয়েছে।চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে আলীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এসব খাবারবুধবার চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিয়াংগং স্টেশনে পৌঁছান মুহাম্মদ জিশান আলী। তাঁর সঙ্গে ছিলেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই।
এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হলেন আলী।
সূত্র: প্রথম আলো

কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক
বাটার চিকেন, বিফ নেহারি—মহাকাশে আর কী খাচ্ছেন পাকিস্তানি নভোচারী
ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা, ম্যাকাও আড়াই লাখ, দুম্বা ৩ লাখ
বিজিবির ধাওয়ায় মাদকের বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা, মাদক জব্দ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন