নেত্রকোনার দুর্গাপুরে স্বাক্ষর জাল করে দুটি ব্যাংক হিসাব থেকে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে ওই কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।অভিযুক্ত কর্মকর্তার নাম মো. রুয়েলুজ্জামান। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত।
এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার থানায় অভিযোগ করেন ইউপির প্রশাসক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। পরে গতকাল বুধবার অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায় পুলিশ।গাঁওকান্দিয়া ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ইউনিয়নে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
৮৭৭ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।
সূত্র: প্রথম আলো

গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক
বাটার চিকেন, বিফ নেহারি—মহাকাশে আর কী খাচ্ছেন পাকিস্তানি নভোচারী
বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা: চীনের মহাকাশযানে জিশান আলীর জন্য বিশেষ হালাল খ...
ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা, ম্যাকাও আড়াই লাখ, দুম্বা ৩ লাখ
বিজিবির ধাওয়ায় মাদকের বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা, মাদক জব্দ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন