advertisement

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন জায়গায় এমন বোতল বসানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা
ফটো কার্ড প্রিন্ট

পরিচ্ছন্নতা ইসলামে শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি ইমান ও ইবাদতের অবিচ্ছেদ্য অংশ। নামাজের আগে অজু, শরীর ও পোশাকের পবিত্রতা কিংবা ইবাদতের স্থান পরিচ্ছন্ন রাখার বিধান তারই প্রমাণ। মহানবী (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)আমরা এ হাদিসকে সাধারণত ব্যক্তিগত পরিচ্ছন্নতার আলোচনায় উদ্ধৃত করি, অথচ এর সামাজিক তাৎপর্যও গভীর।

অন্য হাদিসে মানুষের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে সদকা ও ইমানের শাখা বলা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২৯৮৯)অর্থাৎ জনপথ পরিচ্ছন্ন রাখা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি সওয়াবের কাজও।অথচ ঢাকা ও দেশের অন্যান্য শহরের সড়ক, ফুটপাত, খাল কিংবা নর্দমার দিকে তাকালে পরিচ্ছন্নতার চরম সংকট স্পষ্ট হয়ে ওঠে।

যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট আর নির্মাণবর্জ্যের স্তূপ।সামান্য বৃষ্টিতেই নর্দমা আটকে জলাবদ্ধতা তৈরি হয়, আর অপরিশোধিত বর্জ্য নদী-খালে মিশে পরিবেশকে বিষাক্ত করে তোলে।বিশ্বব্যাংকের প্রতিবেদনেও ঢাকার কঠিন বর্জ্য ও বর্জ্যপানি ব্যবস্থাপনাকে বড় নগর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩ সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল? রোহিঙ্গা জেনোসাইড নিয়ে রায়ে অস্বস্তিতে ইসরায়েল? ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি
advertisement

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান
অলংকরণ: তনি সুভংকর

ওরা বলল, এটা শুধুই একটা চ্যাটবট। এর বেশি কিছু নয়। এটাকে কোনোভাবে জিরানের প্রত্যাবর্তন বলা যাবে না বা এটা ওর কোনো রেপ্লিকাও নয়। এ শুধুই এক মামুলি চ্যাটবট।তফাতের মধ্যে এটা জিরানের কণ্ঠস্বর বেশ খানিকটা নকল করবে। শুনলে মনে হবে, জিরান কথা বলছে। তা ছাড়া এটা যেহেতু ওর কথা বলার ভঙ্গিমা, ওর শব্দচয়ন, ওর কৌতুক করার ধাঁচ অনুকরণ করবে, সে কারণে আরও বেশি করে শুনতে জিরানের মতোই লাগবে।আরেকটা জিনিস ওরা বলল।

বলল, এটা জিরানের কিছু স্মৃতি কাজে লাগাবে। স্মৃতি মানে ঠিক স্মৃতি নয়, রেকর্ডস। ওর সোশ্যাল মিডিয়া পোস্ট, ডায়েরি, কেনাকাটা আর কোথাও যাওয়া বা খাওয়া, ব্যাংক লেনদেনের রেকর্ডস ইত্যাদি যত ডিজিটাল পদচিহ্ন আছে, সেগুলোকে জিরানের স্মৃতি হিসেবে ব্যবহার করবে ওরা। এই বানানো স্মৃতির কল্যাণে একটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হবে জিরানের। হ্যাঁ, ‘ব্যক্তিত্ব’ শব্দটাই ব্যবহার করেছিল ওরা।

আর আমি খুব আমোদ পেয়েছিলাম কথাটা শুনে।ওরা বলল, এ প্রোডাক্টের নাম ওরা দিয়েছে ‘ইকো’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি

প্রতিবছর মেক্সিকোর পাহাড়ি বনাঞ্চলে ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয় রাজা প্রজাপতি। কিন্তু তারা যেভাবে দূরদূরান্ত থেকে উড়ে আসে, তা আরও বিস্ময়কর। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বইমেলার সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে ‘একুশের প্রবন্ধ ২০২৬’

অমর একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পড়া প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন