চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি (হৃদ্রোগ) বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে এক রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।আহত মোহাম্মদ আবুল খায়ের (৫০) ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার বাসিন্দা। তিনি হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। ছাদের পলেস্তারা খসে তাঁর শরীরে আঘাত লাগে।
পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদ্রোগ বিভাগের পুরুষ ওয়ার্ডের ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে নিচে থাকা রোগীদের ওপর পড়ে। এতে ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ অংশের নিচে থাকা রোগী ও তাঁদের স্বজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
তাঁদের দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগে হাসপাতালের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে।হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের কিছু ভবনের অংশ পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সূত্র: প্রথম আলো

Bangladesh seeks grant-based climate finance ahead of COP31
Iran says US military not allowed to enter Gulf ‘under any circumstances’
১২ সেকেন্ডে বৃদ্ধের ব্যাগ ছিনতাই, ধরা পড়ল সিসিটিভিতে
নিউইয়র্কে মাসাবার পরনে লাল পাড় সাদা রঙের পোশাকটি কি শাড়ি, নাকি অন্য কিছু
সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন