ঢাকা শহরে সেদিনও নিশ্চয়ই রিকশা চলেছে, কোনো বাড়িতে দুপুরের রান্না হয়েছে, কোনো শিশু স্কুল থেকে ফিরে মায়ের কাছে বায়না ধরেছে। কোথাও টেলিভিশনে পুরোনো কোনো নাটক পুনঃপ্রচারিত হয়েছে। পৃথিবীর স্বাভাবিক নিয়মে সবকিছু চলেছে। শুধু একজন মানুষ আর পৃথিবীর কোথাও ছিলেন না। মাতিয়া বানু শুকু চলে গেছেন। খবরটি শোনার পর আমার প্রথমেই মনে হয়েছিল, এখন থেকে পৃথিবীর কোথাও একজন মানুষ আমাকে আর ফোন করে বলবেন না, ‘অনিমেষ, আমাদের বাসায় আয়।
হাঁস রান্না হইছে।’ মানুষের মৃত্যুসংবাদ কখনো কখনো খুব অদ্ভুতভাবে আসে। মনে হয় কেউ বুঝি ভুল করেছে। এই তো সেদিন কথা হলো। এই তো কিছুদিন আগে দেখা হলো। এই তো মানুষটি ফোনের ওপাশে হাসছিলেন। মৃত্যু বোধ হয় মানুষের সঙ্গে কথা বলে না। সে নিঃশব্দে এসে পরিচিত মুখগুলোর মধ্য থেকে একটি মুখ সরিয়ে নেয়। তারপর আমাদের বাকি জীবন সেই মুখটিকে খুঁজে বেড়াতে হয়। শুকু আপাকে আমি খুঁজব।
খুঁজব চারুকলার কোনো পুরোনো করিডরে, উত্তরার একটি বাড়ির পরিচিত ঘরে, সাধুর শৈশবের ছবিতে, আতিক ভাইয়ের কোনো চলচ্চিত্রের দৃশ্যে।
সূত্র: প্রথম আলো

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপ...
২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ
‘কফি উইথ করণ’-এর র্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড?
‘কফি উইথ করণ’-এর র্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড?
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন