বরাবরই শোনা যায়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রীরা আহত হন। পাথর নিক্ষেপ করা ব্যক্তিরা খুব কমই ধরা পড়েন। এবার ঘটেছে উল্টো ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ অভিযোগে ট্রেনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাতে রাজশাহী রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এর পর থেকেই বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রমের সময় ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে।
এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গ্রেপ্তার চারজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পদুয়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাপ্পি (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট কালাইঘাটি গ্রামের শফিকুল কামাল (২৭), রাজশাহী নগরের ভদ্রা জামালপুর এলাকার সবুজ আলী (৩৩) ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম গ্রামের শরিফুল ইসলাম (৪৫)।
সূত্র: প্রথম আলো

Bangladesh seeks grant-based climate finance ahead of COP31
Iran says US military not allowed to enter Gulf ‘under any circumstances’
১২ সেকেন্ডে বৃদ্ধের ব্যাগ ছিনতাই, ধরা পড়ল সিসিটিভিতে
নিউইয়র্কে মাসাবার পরনে লাল পাড় সাদা রঙের পোশাকটি কি শাড়ি, নাকি অন্য কিছু
সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন