advertisement

পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি, আতঙ্কে হাজার পরিবার

ফটো কার্ড প্রিন্ট
পাবনা সদর উপজেলার পদ্মাতীরবর্তী বিস্তীর্ণ এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ২ হাজার বিঘা ফসলি জমি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কোটি টাকা চাঁদা না পেয়ে নিরাপত্তারক্ষীর মাথা ফাটালো সন্ত্রাসীরা কোটি টাকা চাঁদা না পেয়ে নিরাপত্তারক্ষীর মাথা ফাটালো সন্ত্রাসীরা মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা নারীর পেটে এক্স-রে করে ইয়াবা শনাক্ত নারীর পেটে এক্স-রে করে ইয়াবা শনাক্ত পদ্মা ব্যারাজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি-অর্থনীতি রক্ষার মহাপ্রাচীর পদ্মা ব্যারাজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি-অর্থনীতি রক্ষার মহাপ্রাচীর পুরোনো বাস হয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ ক্যাফে, চাকরি বাঁচল ২০০ কর্মীর পুরোনো বাস হয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ ক্যাফে, চাকরি বাঁচল ২০০ কর্মীর
advertisement

‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি

‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি
ছেলের শোকে বাকরুদ্ধ বাবা মোস্তফা শেখ। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাজী দুদুখান পাড়া গ্রামে

পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামের এই তরুণ পড়াশোনার পাশাপাশি হোটেলে চাকরি করে সংসার চালাতেন। তাঁর আয় দিয়েই চলত অসুস্থ বাবার চিকিৎসা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশাহারা তাঁর বৃদ্ধ বাবা মোস্তফা শেখ।গত বৃহস্পতিবার রাতে হোটেলে ঢুকে ছুরিকাঘাত করে নাঈমুর রহমানকে (২৩) হত্যা করা হয়। এ সময় নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক, কর্মীসহ আরও চারজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আজ শনিবার সকালে নাঈমুরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা তাঁর শোকে মুহ্যমান।

গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁর লাশ বাড়িতে আনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ড্রাইভিং শেখানোর নামে গোপনে নারীর ছবি-ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ

ড্রাইভিং শেখানোর নামে গোপনে নারীর ছবি-ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ
প্রতীকী ছবি

গাড়ি চালানো শেখানোর নামে গোপনে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। গ্রেপ্তার ব্যক্তির নাম আশরাফুল আলম (৩০)।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবির একটি দল।

গ্রেপ্তারের যুবকের কাছ থেকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।আজ শনিবার বেলা আড়াইটার দিকে এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শত্রুকে মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, জানান দিল দুর্গম স্বর্ণদ্বীপে

শত্রুকে মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, জানান দিল দুর্গম স্বর্ণদ্বীপে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বিপুল খনিজ সম্পদের সন্ধান মিলেছে—এমন কাল্পনিক দৃশ্যপটকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সামরিক মহড়া। দ্বীপটি শত্রুপক্ষের দখল থেকে উদ্ধারের মহড়ায় অংশ নেয় সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্স। বিশেষ এই যৌথ মহড়ার দৃশ্য দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন