advertisement

রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস

রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস
রাজা রানআউট করতে না পারায় ফিল্ডারের হতাশা
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বাস করাই কঠিন!হাতে বল। সামনে স্টাম্প। ব্যাটসম্যান ক্রিজের বাইরে। রানআউট করতে এর চেয়ে সহজ সুযোগ আর কী হতে পারে! অথচ এমন সুযোগই অবিশ্বাস্যভাবে হাতছাড়া করেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ক্রিকেটারের কাণ্ড নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, নিছক ভুল। কেউ আবার প্রশ্ন তুলছেন, ইচ্ছা করেই কি রানআউট করেননি রাজা?

ঘটনাটি গতকাল ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে। বল করছিলেন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক রাজা। ব্যাটিংয়ে ম্যাক্স হোল্ডেন। অফ স্টাম্পের বাইরে কিছুটা খাটো লেংথের বলটি কাভারের দিকে ঠেলে দেন হোল্ডেন। এ সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ফাফ ডু প্লেসি ক্রিজ ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন।

পরে হোল্ডেন তাঁকে ফিরে যেতে বললেও ততক্ষণে বিপদে পড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।কাভার থেকে এক ফিল্ডার সরাসরি রাজার হাতে বল ছুড়ে দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬ বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬ বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত
advertisement

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়
তানজিন তিশা

শাড়ি নিয়ে বিরোধের জেরে মামলায় জড়িয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, হত্যার হুমকির মামলা, মানহানির অভিযোগ—সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে এখন একাধিক আইনি প্রক্রিয়া চলমান। এর মধ্যে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। যদিও আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক।

অন্যদিকে চুপ করে বসে নেই তানজিন তিশাও। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুই নারীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সব মিলিয়ে একটি শাড়িকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এখন দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।তানজিন তিশাতবে এসব মামলায় পিছিয়ে আসার ইচ্ছা নেই তানজিন তিশার। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আইনিভাবেই সব অভিযোগের মোকাবিলা করতে চান অভিনেত্রী।

কোনো মামলা এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চান তিনি।ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সীমান্ত

সীমান্ত
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

খাড়া পাহাড়ের ওই গাছপালা ছুঁয়ে উড়ে আসে কথার গুঞ্জন কথা নয়, পাতার প্রবাহ মনেরও বিবাহ হলো ধীরে সেই পরা ছিটমহলের থেকে আরও কিছু দূরেএসেছে দূরের গান, সীমান্তপারের স্মৃতি তাই রয়ে যায় মনে;কত জন গেছে, কত মন রয়ে গেছেমাটির ঢেলার রূপে বসে থাকি ঠায়;উমঙ্গট নদীর কথা ভেবে ভেবেডাউকি ব্রিজের নিচে তবু পড়ে যাইজলে ডুবে ডুবে শুনি খাড়া পাহাড়েরগাছপালা ছুঁয়ে-আসা কথার গুঞ্জনএমন জলের মর্মে প্রশ্ন করো যদি...তবে বলি:নদী তার দুপাড় নিয়েই তবে নদী

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনাও

মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনাও
মেট্রোরেল

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ।

কিছু এলাকায় মৌখিকভাবে সতর্ক করা ও নির্দেশনা দেওয়া হচ্ছে।সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পটভূমিতে নেওয়া এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ভবনের মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নাশকতা প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হচ্ছে।কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে সংশ্লিষ্ট থানা–পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করছে।

পরে সেগুলো পুলিশের নথিতে সংরক্ষণ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন