advertisement

‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি

‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি
ছেলের শোকে বাকরুদ্ধ বাবা মোস্তফা শেখ। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাজী দুদুখান পাড়া গ্রামে
ফটো কার্ড প্রিন্ট

পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামের এই তরুণ পড়াশোনার পাশাপাশি হোটেলে চাকরি করে সংসার চালাতেন। তাঁর আয় দিয়েই চলত অসুস্থ বাবার চিকিৎসা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশাহারা তাঁর বৃদ্ধ বাবা মোস্তফা শেখ।গত বৃহস্পতিবার রাতে হোটেলে ঢুকে ছুরিকাঘাত করে নাঈমুর রহমানকে (২৩) হত্যা করা হয়। এ সময় নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক, কর্মীসহ আরও চারজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আজ শনিবার সকালে নাঈমুরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা তাঁর শোকে মুহ্যমান।

গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁর লাশ বাড়িতে আনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায় একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায় সীমান্ত সীমান্ত মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনাও মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ... এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম
advertisement

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়
তানজিন তিশা

শাড়ি নিয়ে বিরোধের জেরে মামলায় জড়িয়ে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, হত্যার হুমকির মামলা, মানহানির অভিযোগ—সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে এখন একাধিক আইনি প্রক্রিয়া চলমান। এর মধ্যে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। যদিও আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক।

অন্যদিকে চুপ করে বসে নেই তানজিন তিশাও। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুই নারীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সব মিলিয়ে একটি শাড়িকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এখন দুই পক্ষের পাল্টাপাল্টি আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।তানজিন তিশাতবে এসব মামলায় পিছিয়ে আসার ইচ্ছা নেই তানজিন তিশার। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আইনিভাবেই সব অভিযোগের মোকাবিলা করতে চান অভিনেত্রী।

কোনো মামলা এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চান তিনি।ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সীমান্ত

সীমান্ত
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

খাড়া পাহাড়ের ওই গাছপালা ছুঁয়ে উড়ে আসে কথার গুঞ্জন কথা নয়, পাতার প্রবাহ মনেরও বিবাহ হলো ধীরে সেই পরা ছিটমহলের থেকে আরও কিছু দূরেএসেছে দূরের গান, সীমান্তপারের স্মৃতি তাই রয়ে যায় মনে;কত জন গেছে, কত মন রয়ে গেছেমাটির ঢেলার রূপে বসে থাকি ঠায়;উমঙ্গট নদীর কথা ভেবে ভেবেডাউকি ব্রিজের নিচে তবু পড়ে যাইজলে ডুবে ডুবে শুনি খাড়া পাহাড়েরগাছপালা ছুঁয়ে-আসা কথার গুঞ্জনএমন জলের মর্মে প্রশ্ন করো যদি...তবে বলি:নদী তার দুপাড় নিয়েই তবে নদী

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনাও

মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে মৌখিক নির্দেশনাও
মেট্রোরেল

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ।

কিছু এলাকায় মৌখিকভাবে সতর্ক করা ও নির্দেশনা দেওয়া হচ্ছে।সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পটভূমিতে নেওয়া এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ভবনের মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নাশকতা প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হচ্ছে।কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে সংশ্লিষ্ট থানা–পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করছে।

পরে সেগুলো পুলিশের নথিতে সংরক্ষণ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন