একটি কোষের ভেতরে প্রাণীর জিনগত উপাদানের পাশাপাশি জায়গা করে নিয়েছে শৈবালের প্রায় পুরো জিনোম। শুধু তা-ই নয়, সেই কোষ স্বাভাবিকভাবে বিভাজিত হচ্ছে এবং বিভাজনের পর তৈরি নতুন কোষেও শৈবালের ডিএনএ পৌঁছে যাচ্ছে। এভাবে টিকে আছে ১৫০টিরও বেশি প্রজন্ম!বিজ্ঞানীদের তৈরি এই অদ্ভুত কোষের নাম প্ল্যানিমাল। নামটি এসেছে ইংরেজি Plant (উদ্ভিদ) ও Animal (প্রাণী) শব্দ দুটি থেকে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার।
বিজ্ঞানীরা নতুন কোনো প্রাণী তৈরি করেননি, তৈরি করেননি উদ্ভিদ ও প্রাণীর প্রজননে জন্ম নেওয়া কোনো জীবও। তাঁরা পরীক্ষাগারে প্রাণীর কোষের সঙ্গে একধরনের এককোষী লাল শৈবালের জিনগত উপাদান মিলিয়ে এমন একটি সংকর কোষ তৈরি করেছেন, যা বহুবার বিভাজিত হলেও শৈবালের ডিএনএর বড় অংশ ধরে রাখতে পারে।গবেষণাটি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাচিহিরো মাতসুনাগার নেতৃত্বে একদল গবেষক।
তাঁদের এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে চলতি বছর ১২ নভেম্বর, নেচার কমিউনিকেশনস সাময়িকীতে।
সূত্র: প্রথম আলো

পাঠকের ছবি (২৮ নভেম্বর ২০২৬)
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে যে সাত পরিবর্তন জরুরি
দেশের ২৪টি নদীতে সাকার মাছের উৎপাত, মুক্তি মিলবে কীভাবে?
দেশের ২৪টি নদীতে সাকার মাছের উৎপাত, মুক্তি মিলবে কীভাবে?
৯০ বছরে তোলারাম কলেজ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন