নারায়ণগঞ্জ অঞ্চলে প্রথম উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান তোলারাম কলেজ। কলেজে পালিত হচ্ছে ৯০ বছরপূর্তি। দেশের প্রাচীনতম সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেই জড়িয়ে আছে সে অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও জনপদ গড়ে ওঠার কথকতা। তোলারাম কলেজের সঙ্গে একটি মানুষের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, তিনি খগেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি এ কলেজটির প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ সময় এর অধ্যক্ষ।
বলা চলে এ মানুষটি একটা সময় এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তোলারাম কলেজ, মহিলা কলেজ, আইন কলেজ, গণবিদ্যা নিকেতন- এমনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তিনি নারায়ণগঞ্জে আলো ছড়িয়েছেন। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য গড়ে তুলেছেন ‘নারায়ণগঞ্জ টাউন কো-অপারেটিভ ব্যাংক’। খগেন্দ্রনাথ চক্রবর্তী বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনার কেন্দুয়া থানার বাসিন্দা।
চাকরির সুবাদে নারায়ণগঞ্জ এসে নারায়ণগঞ্জকে ভালোবেসে এখানে থিতু হন।ভিক্টোরীয় যুগে গ্রিসের ব্যবসায়ী চারভাই ১৮৫১ সালে নারায়ণগঞ্জ থেকে ম্যানচেস্টারে পাট নিয়ে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ শহরের বর্তমান টানবাজারে শীতলক্ষ্যা নদীর পাড়ে গড়ে তোলেন পাট বাণিজ্য প্রতিষ্ঠান ‘র্যালি ব্রাদার্স’।
সূত্র: প্রথম আলো

পাঠকের ছবি (২৮ নভেম্বর ২০২৬)
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে যে সাত পরিবর্তন জরুরি
দেশের ২৪টি নদীতে সাকার মাছের উৎপাত, মুক্তি মিলবে কীভাবে?
দেশের ২৪টি নদীতে সাকার মাছের উৎপাত, মুক্তি মিলবে কীভাবে?
প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন