পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।দেশ হারানোর বেদনা আর অনিশ্চিত ভবিষ্যৎ বুকে নিয়ে বেড়ে উঠছে একদল শিশু। জানে না কবে ফিরবে আপন ঠিকানায়, কবে মিলবে মুক্তির স্বাদ। তবু শৈশব থেমে থাকে না—সব দুঃখ, সীমাবদ্ধতা আর অনিশ্চয়তার মধ্যেও একটুকরো আনন্দ খুঁজে নেয় তারা। চারপাশে সীমাবদ্ধতা, জীবনের অনিশ্চয়তা, মনে হাজারো অজানা প্রশ্ন। তবু শৈশব তার নিজস্ব নিয়মে হাসতে জানে।
এই ছোট ছোট হাসির আড়ালেই লুকিয়ে আছে এক দেশহারা জাতির দীর্ঘ অপেক্ষা। ছবিটি কক্সবাজারের উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প থেকে তোলাকোনো কোনো পথে আমাদের শেষ পদচিহ্ন আমরা এঁকে দিয়ে এসেছি। সেটা বড় বিষয় নয়। আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক। ভালো স্মৃতি না থাকুক, মন্দ যেন তৈরি না হয়। ভালো কথার খুশবু ছড়াতে না পারলে চুপচাপ থাকি, তবু কথার দুর্গন্ধ না ছড়াই। কারণ, মানুষের চোখের জলের ভারে সাম্রাজ্যও ধসে যায়।
একটা ফোঁড়াও আমাদের সব বাহাদুরি ধুলায় মিশিয়ে দিতে পারে।
সূত্র: প্রথম আলো

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে যে সাত পরিবর্তন জরুরি
দেশের ২৪টি নদীতে সাকার মাছের উৎপাত, মুক্তি মিলবে কীভাবে?
দেশের ২৪টি নদীতে সাকার মাছের উৎপাত, মুক্তি মিলবে কীভাবে?
প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল
৯০ বছরে তোলারাম কলেজ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন