মালয়েশিয়ার প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম। শেষ পর্যন্ত যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়ের জন্য মা-বাবাকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। ২৩ নভেম্বর যশোরের আদালতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়েছে।
কাবিননামাটি ২৪ নভেম্বর নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়। তবে আজ শনিবার অনুষ্ঠান করে এলাকার মানুষকে বিয়ের কথা জানানো হয়েছে।বিয়ের কাবিননামা থেকে জানা যায়, বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে, নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর।
তাঁদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।উইচ্যাটে পরিচয়ের পর দেবীদ্বারে চীনা যুবক, বিয়ে দিতে রাজি হলো না মেয়ের পরিবারশার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির সন্তান সোহাগ হুসাইন।
সূত্র: প্রথম আলো

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল
ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’
বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’
অধ্যাপক রাজ্জাক ছিলেন বিশেষ কালের প্রতিনিধি
নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন