কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানা–পুলিশ জেলা শহরে এ মহড়া দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা ও পুনিয়াউট মোড় থেকে সদর থানা–পুলিশের বিশেষ মহড়া শুরু হয়।
মহড়ার সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার হিসেবে আকাশে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়।এ সময় সদর থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোটরসাইকেলে করে উচ্চস্বরে হুইসেল বাজিয়ে চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
শহরের টিএ রোড, কুমারশীল মোড়, পাইকপাড়া, মেড্ডা হয়ে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোটরসাইকেলে জেলা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
সূত্র: প্রথম আলো

অধ্যাপক রাজ্জাক ছিলেন বিশেষ কালের প্রতিনিধি
টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি
সাতক্ষীরায় শীতেও ফল পেতে ড্রাগন বাগানে কৃত্রিম আলো
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে হামলা
২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন