advertisement

অধ্যাপক রাজ্জাক ছিলেন বিশেষ কালের প্রতিনিধি

অধ্যাপক রাজ্জাক ছিলেন বিশেষ কালের প্রতিনিধি
অধ্যাপক আব্দুর রাজ্জাকের ব্যক্তিত্ব ও চিন্তার জগৎ নিয়ে কথা বলেন স্থপতি কাজী খালিদ আশরাফ। ২৮ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

পরনে লুঙ্গি ও কোঁচকানো পাঞ্জাবি, চেয়ারে পা তুলে বসে অতিথিদের স্বাগত জানাতেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। অতিথিদের আপ্যায়ন করতেন বাকরখানি ও রং–চা দিয়ে। কথায় থাকত সূক্ষ্ম রসবোধ, কখনো হুঁকায় টান দিতে দিতে মেতে উঠতেন দাবা খেলায়। এমন অনাড়ম্বর জীবনযাপনের আড়ালে তাঁর ছিল অসাধারণ প্রজ্ঞা ও গভীর চিন্তাশক্তি।অধ্যাপক আব্দুর রাজ্জাকের ব্যক্তিত্ব ও চিন্তার জগৎ নিয়ে এ কথাগুলো বলেন স্থপতি কাজী খালিদ আশরাফ।

তাঁর মতে, অধ্যাপক রাজ্জাক ছিলেন এক বিশেষ কালের প্রতিনিধি, অন্য রকম এক সাধনার প্রতীক। বাংলাদেশের ভূগোল, পরিবেশ, নদী ও মানুষের জীবনযাপনের সম্পর্ক বুঝতে তাঁর চিন্তা এখনো গুরুত্বপূর্ণ।রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে গতকাল শনিবার বিকেলে আয়োজন করা হয় ‘জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তৃতা’র।

সেখানে ‘চর তো নয় দুধের সর: অধ্যাপক রাজ্জাকের ইকোলজিক্যাল চিন্তা ও আমাদের ভূভাবনা’ শীর্ষক বক্তৃতা দেন স্থপতি ও নগরবিদ এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কাজী খালিদ আশরাফ।শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আব্দুর রাজ্জাকের ২৭তম মৃত্যুবার্ষিকী ২৮ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’ ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’ বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’ বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’ টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের
advertisement

বালতি রাখা নিয়ে দুই ভাড়াটিয়ার কথা কাটাকাটি, ছুরিকাঘাতে একজন নিহত

রাজধানীর পল্লবীতে বালতি রাখা নিয়ে দুই বাসার ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে এক পোশাকের দোকানের কর্মচারী নিহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল
ধাওয়া খেয়ে ছুটছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা

২৫–৩০ জন তরুণ–যুবককে ধাওয়া করে ইট–পাথর ছুড়ছেন এক ব্যক্তি। ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটছেন ওই তরুণ–যুবকেরা। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায়। গত বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার রাতে ভিডিওটি ভাইরাল হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই তরুণ–যুবকেরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী।

তাঁরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল করে ফেরার পথে এক পথচারী তাঁদের ধাওয়া দেন।প্রত্যক্ষদর্শীদের একজন স্থানীয় বাসিন্দা ফজলুল কাদের চৌধরী। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী পৌরসভা শাখার ব্যানারে কয়েকজন নেতা–কর্মী ঝটিকা মিছিল করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছিলেন তাঁরা। ফেরার পথে রেলগেট এলাকার মিদ্দাবাড়ি সড়কের মুখে গেলে একটি ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মিছিলে আসা এক যুবকের ধাক্কা লাগে।

এরপর ওই যুবক গালমন্দ করায় নিরাপত্তা প্রহরী খেপে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’
শামীম হোসেন

মূল্যায়ন করা হচ্ছে না অভিযোগ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।শামীম হোসেন বলেন, ‘এই দল থেকে স্বেচ্ছায় আমি আমার পদ থেকে পদত্যাগ করছি।

আমি আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল–মিটিং, প্রোগ্রামে সম্পৃক্ত থাকব না।’দলীয় কোনো কারণে যোগাযোগ না করার অনুরোধ জানিয়ে শামীম হোসেন বলেন, ‘আজকে থেকে চির সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।’ভিডিও বার্তায় শামীম হোসেন জানান, তিনি একজন তরুণ উদ্যোক্তা, নিজে পড়ালেখার পাশাপাশি বাড়িতে নানা জাতেন কবুতর ও পাখি পালন করেন। সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

তিনি এই ঋণ কর্মসূচিতে আবেদন করেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন