যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তাঁর এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সরকারি এক প্ল্যাটফর্মের উন্মোচনকালে ট্রাম্প এ কথা বলেন।ট্রাম্প বলেন, ইরান ‘খুবই করুণ অবস্থায় আছে’।
দেশটি ‘কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না’ বলে নিজের দাবির পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট।ইরান যুদ্ধের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সেটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘তারা (ইরান) কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর তেলের দামও কমে যাবে।’ট্রাম্পের ক্ষমতার সীমাবদ্ধতা দেখল বিশ্ব
সূত্র: প্রথম আলো

Mona Lisa off limits as Paris shuts museums over protest fears
চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন