advertisement

পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণ

পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণ
গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ রোববার সকাল পৌনে ১০ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বাস চলাচল গতকাল শনিবার রাত থেকে প্রায় বন্ধ আছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে বাস চলছে না। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।পরিবহনমালিক–শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট।

এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।পরিবহন খাতের সূত্রগুলো বলছে, ১৭ নভেম্বর থেকে ঝুঁকিপূর্ণ এই ছয়টির কোনো না কোনো স্থানে সংঘাত, গাছ ফেলে বা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি ‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন ‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডে অস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক অস্ত্রোপচার করা মা হেঁটে বাড়ি ফিরছেন, নানির কোলে সাত দিনের নবজাতক
advertisement

ইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

ইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি দল। সম্প্রতি কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায়

আগুন নিয়ন্ত্রণে আনার দুদিন পর কক্সবাজারের উখিয়ার ইনানীতে সেই ‘গ্যাসকূপে’ বিস্ফোরণ হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৭ কর্মী দগ্ধ হয়েছেন।বাপেক্স জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ করতে গিয়েছিলেন ওই কর্মীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে সাত কর্মী দগ্ধ হয়েছেন।

দুর্ঘটনার পর তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।অবশেষে এক মাসের চেষ্টায় নিয়ন্ত্রণে এল ইনানীর গ্যাসের আগুনউপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজসংলগ্ন এলাকায় গ্যাসকূপটির অবস্থান। দগ্ধের বিষয়টি নিশ্চিত করেন বাপেক্সের ডিজিএম আবদুস ছালাম।

তিনি বলেন, সম্প্রতি আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি

নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি
মো. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয়) নাভানা রিয়েল এস্টেট লিমিটেড

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেট লিমিটেড দীর্ঘ সময় ধরে আধুনিক ও নিরাপদ আবাসন নির্মাণে কাজ করছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া ক্রেতাদের চাহিদা, গ্রিন বিল্ডিং ধারণা, অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা এবং আবাসন খাতের ভবিষ্যৎ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. নজরুল ইসলাম।

সাক্ষাৎকার নিয়েছেন শামসুল হক মো. মিরাজ।আবাসন খাতে দীর্ঘ সময় সুনামের সঙ্গে কাজ করছেন। নিরাপদ আবাসন নির্মাণে আপনারা কী ধরনের পরিকল্পনা অনুসরণ করছেন?নজরুল ইসলাম: নিরাপদ আবাসন নিশ্চিত করতে আমরা রাজউক ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং পরিবেশের ছাড়পত্র শতভাগ অনুসরণ করি।

এখন সরু গলির ভেতর বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই; বরং প্রশস্ত রাস্তার পাশে ভবন হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি ও ল্যাডার সহজে প্রবেশ করতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
ছবিটি ভারত ‘এ’ দলের ম্যাচের। সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ও পাকিস্তানের ‘এ’ দলের ম্যাচে কয়েকটি বাদানুবাদের ঘটনা ঘটে

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও।

এবার এক পাকিস্তানি সমর্থক সরাসরি ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে অনুরোধ করলেন, তরুণ ভারতীয় ক্রিকেটারদের যেন মাঠে ঝগড়াঝাঁটি না করতে বলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে দেখা হয়েছে হরভজনের। দুই দেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দুই দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে বাগ্‌বিতণ্ডার প্রসঙ্গ তোলেন ওই সমর্থক।

তাঁর অনুরোধ, ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু অসম্মান যেন কোনোভাবেই সীমা ছাড়িয়ে না যায়।হরভজনকে ওই সমর্থক বলেন, ‘কেমন আছেন?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন