ভিডিও গেমপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসের জন্য মুক্তি পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো–৬’ (জিটিএ–৬) গেম। তবে পারসোনাল কম্পিউটার বা পিসিতে গেমটি খেলার সুযোগ কবে মিলবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।
এরই মধ্যে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেমবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে পিসির জন্য গেমটির সংস্করণ প্রকাশ করা হতে পারে। ফলে পিসিতে জিটিএ–৬ খেলার অপেক্ষায় থাকা গেমাররা এখন থেকেই নিজেদের কম্পিউটারের সক্ষমতা যাচাই করে নিতে পারেন।পিসিতে জিটিএ–৬ চালানোর জন্য কী ধরনের প্রসেসর, গ্রাফিকস কার্ড ও র্যাম প্রয়োজন হবে, তা এখনো জানা যায়নি।
তবে গেমটির প্রযুক্তিগত কাঠামোর সঙ্গে রকস্টারের আরেক জনপ্রিয় গেম ‘রেড ডেড রিডেম্পশন–২’–এর বেশ কিছু মিল রয়েছে।
সূত্র: প্রথম আলো

পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল
এআই ফাঁদ: ভিডিও কলে দেখা মুখটাও নকল
কম্পিউটারের গতি, ক্যাশ মেমোরির ভূমিকা
ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স
জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন