advertisement

শেষ চেষ্টায় ‘ইন্ডিয়া’ জোট, সোনিয়া-রাহুলেরা গেলেন চেন্নাই, মুম্বাই

শেষ চেষ্টায় ‘ইন্ডিয়া’ জোট, সোনিয়া-রাহুলেরা গেলেন চেন্নাই, মুম্বাই
নয়াদিল্লির রামলীলা ময়দানে ১ নভেম্বরের জনসভার মঞ্চে (ডান থেকে বাঁয়ে) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, কংগ্রেসের পার্লামেন্টারি পার্টি চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়সহ ইন্ডিয়া জোটের নেতারা
ফটো কার্ড প্রিন্ট

ভারতে সংবিধান সংশোধন বিলে সমর্থন না দেওয়ার অনুরোধ নিয়ে শেষ বেলায় চেন্নাই ও মুম্বাই গেলেন বিরোধী জোট ইন্ডিয়া–এর নেতৃত্ব। মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়েরা আজ রোববার দুপুরে দেখা করেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে। রাতে তাঁরা যাবেন মুম্বাইয়ে, এনসিপি নেতা শারদ পাওয়ারকে বোঝাতে। দুই নেতাকে অনুরোধ করবেন প্রস্তাবিত বিলে সমর্থন না দিতে।

দুই দলই গত শনিবার লোকসভা ও বিধানসভার আসন বৃদ্ধি, মহিলা আসন সংরক্ষণ ও সীমানা পুনর্বিন্যাস বিলে সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সোমবার বসছে লোকসভার দুই দিনের বিশেষ অধিবেশন। সেখানেই প্রথমে ওই সংবিধান সংশোধন বিল পেশ করা হবে। মঙ্গলবার বিতর্ক শেষে তাতে ভোট হবে। বুধ ও বৃহস্পতিবার এই বিল পাস করাতে বসবে রাজ্যসভার অধিবেশন। সংবিধান সংশোধন বিল পাস করাতে দুই কক্ষেই উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন।

সাত মাস আগে এই বিল সেই সমর্থন অর্জন করতে পারেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল দেশটির সামরিক বাহিনী মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের শক্তি বৃদ্ধি করতে দেশটির পথে রওনা দিয়েছেন পাকিস্তানি সেনারা সৌদি আরবের শক্তি বৃদ্ধি করতে দেশটির পথে রওনা দিয়েছেন পাকিস্তানি সেনারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
advertisement

ঢাকেশ্বরী মন্দিরে ‌‘হামলার পরিকল্পনা’, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাকেশ্বরী মন্দিরে ‌‘হামলার পরিকল্পনা’, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে চারটি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতার ছাত্রলীগ নেতা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিয়ানমারের উৎসবে আতশবাজির বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৬

মিয়ানমারের তাজাউংদাইং উৎসবে আতশবাজিভর্তি বেলুন বিস্ফোরণে ১৬ জন দগ্ধ হয়েছেন। এছাড়া, চিকিৎসা নিতে হয়েছে প্রায় ১২০ জনকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন