কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলায় ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে বিচারক অনুপস্থিত থাকায় মামলার প্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। আজ রোববার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাতের আদালতে শুনানি হয়।
পরে আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। ওই দিন মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিনও নির্ধারণ করা হয়েছে। শুনানির সময় অপ্রতিমের বাবা ও হত্যা মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার আদালতে উপস্থিত ছিলেন।শুনানি শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মুহাম্মদ বদিউল আলম বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় সশরীর তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি।
পরে ভার্চ্যুয়ালি উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সূত্র: প্রথম আলো

ইউএস-বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হলো যাত্রীদের
এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন, মার্চে টানা ৯দিন, আর কোন মাসে কত ছুটি
রাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়
মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে কী উপস্থাপন করেছিলেন সামানজার সাঈদ?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন