আগামী বছরের জন্য ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে মোট ৩১ দিনের ছুটির তালিকা করা হয়েছে। তবে এর মধ্যে ১ দিন ছুটি থাকবে শুধু তিন পার্বত্য অঞ্চলে। এর বাইরে ৩০ দিন থাকবে সবার জন্য সরকারি ছুটি। সরকারঘোষিত ছুটির সঙ্গে মিলিয়ে আজ রোববার ব্যাংকের ছুটির এই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ–সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক–ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংককর্মীরা সবচেয়ে বেশি ছুটি পাবেন মার্চ ও মে মাসে, ৮ দিন করে। মার্চ মাসে ঈদুল ফিতর, শবে কদর, স্বাধীনতা দিবস ও জুমাতুল বিদার ছুটি মিলিয়ে মোট ৮ দিন ব্যাংকে ছুটি থাকবে। এর মধ্যে জুমাতুল বিদার ছুটি পড়েছে শুক্রবার।
শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন।
সূত্র: প্রথম আলো

ইউএস-বাংলার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হলো যাত্রীদের
এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বর
রাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়
মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে কী উপস্থাপন করেছিলেন সামানজার সাঈদ?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন