ভারতে সংবিধান সংশোধন বিলে সমর্থন না দেওয়ার অনুরোধ নিয়ে শেষ বেলায় চেন্নাই ও মুম্বাই গেলেন বিরোধী জোট ইন্ডিয়া–এর নেতৃত্ব। মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়েরা আজ রোববার দুপুরে দেখা করেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে। রাতে তাঁরা যাবেন মুম্বাইয়ে, এনসিপি নেতা শারদ পাওয়ারকে বোঝাতে। দুই নেতাকে অনুরোধ করবেন প্রস্তাবিত বিলে সমর্থন না দিতে।
দুই দলই গত শনিবার লোকসভা ও বিধানসভার আসন বৃদ্ধি, মহিলা আসন সংরক্ষণ ও সীমানা পুনর্বিন্যাস বিলে সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সোমবার বসছে লোকসভার দুই দিনের বিশেষ অধিবেশন। সেখানেই প্রথমে ওই সংবিধান সংশোধন বিল পেশ করা হবে। মঙ্গলবার বিতর্ক শেষে তাতে ভোট হবে। বুধ ও বৃহস্পতিবার এই বিল পাস করাতে বসবে রাজ্যসভার অধিবেশন। সংবিধান সংশোধন বিল পাস করাতে দুই কক্ষেই উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন।
সাত মাস আগে এই বিল সেই সমর্থন অর্জন করতে পারেনি।
সূত্র: প্রথম আলো

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল দেশটির সামরিক বাহিনী
সৌদি আরবের শক্তি বৃদ্ধি করতে দেশটির পথে রওনা দিয়েছেন পাকিস্তানি সেনারা
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া
প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন