যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। তবে উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বেসরকারি এ উড়োজাহাজ সেবাদাতা সংস্থা।
ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের ঠিক আগে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দিলে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়।’উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয় বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।
সূত্র: প্রথম আলো

এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বর
আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন, মার্চে টানা ৯দিন, আর কোন মাসে কত ছুটি
রাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়
মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে কী উপস্থাপন করেছিলেন সামানজার সাঈদ?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন