advertisement

মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
মিসরের কায়রোতে বিশ্বকাপের এই আসর
ফটো কার্ড প্রিন্ট

হকির সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ ফাইভ-এ-সাইডের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের কায়রোতে বসবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ৬ ডিসেম্বর দেশ ছাড়বেন বাংলাদেশের যুবারা।প্রচলিত হকিতে দুই দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে নামেন। ফাইভ-এ-সাইডে খেলেন পাঁচজন করে—চারজন মাঠের খেলোয়াড় ও একজন গোলরক্ষক। ২০ মিনিটের এই খেলা হয় ছোট মাঠে।

মাঠের চারপাশে থাকে বাউন্ডারি বোর্ড। ফলে বল বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যাচে বিরতিও কম, মাত্র দুই মিনিট।হকিতে নতুন এই সংস্করণ আসে ২০১৪ সালে চীনের নানঝিংয়ে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে। আর সিনিয়র পর্যায়ে প্রথম বিশ্বকাপ হয় ২০২৪ সালে মাস্কটে। এই সংস্করণে গোলের সুযোগ তৈরি হয় বেশি, উত্তেজনা থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এ কারণে ফাইভ-এ-সাইডকে হকির টি-টুয়েন্টিও বলা হয়।১২ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে।

গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তারা আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম তারা আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার তাগিদ আইজিপির জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার তাগিদ আইজিপির গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা আবার সচলের জন্য আইনি নোটিশ গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা আবার সচলের জন্য আইনি নোটিশ হক সানকে ছাড়া এই পৃথিবী বড়ই বিষণ্ন হক সানকে ছাড়া এই পৃথিবী বড়ই বিষণ্ন যে ৭ আমলে ইমান বাড়ে যে ৭ আমলে ইমান বাড়ে
advertisement

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ধরা পড়েছে। এতে সামরিক তথ্য ও বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রম ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তারা আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম

তারা আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম
রাজশাহীতে এনসিপির বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার বিকেলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি।নাহিদ ইসলাম বলেন, ‘এখন তারা আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ, এখন তাদের আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

গত আট মাস এই জাতীয় ঐক্য কোথায় ছিল?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রশান্ত মহাসাগরে গভীরতম অগ্ন্যুৎপাতের খোঁজ

প্রশান্ত মহাসাগরে গভীরতম অগ্ন্যুৎপাতের খোঁজ
মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ অংশে লাভা বয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে

পশ্চিম প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ মাইল নিচে লুকিয়ে ছিল এক বিরল ভূতাত্ত্বিক বিস্ময়। পৃথিবীর অন্যতম গভীর সমুদ্র উপত্যকা মারিয়ানা ট্রেঞ্চের ‘চ্যালেঞ্জার ডিপ’-এর আশপাশের দেয়ালে অনুসন্ধান চালাতে গিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক ভূতত্ত্ববিদদের একটি দল খুঁজে পেয়েছে ইতিহাসের গভীরতম অগ্ন্যুৎপাতের প্রমাণ।এই রোমাঞ্চকর অভিযানে বিজ্ঞানীদের প্রধান গবেষণাযন্ত্র ছিল ‘জেসন–মেডিয়া’ নামের একটি দূরনিয়ন্ত্রিত ডুবোযান।

সমুদ্রতলের গভীরতম ওই বিন্দুর চারপাশ পর্যবেক্ষণ করে ডুবোযানটি সংগ্রহ করে আনে ‘পাইরোক্লাস্টিক’ শিলা। অগ্ন্যুৎপাত থেকে ছিটকে পড়া পাথরের ভাঙা টুকরা ও কাচসদৃশ সূক্ষ্ম দানাদার উপাদানে শক্তভাবে গেঁথে তৈরি এই শিলাই সেই গভীর সমুদ্রতলে ঘটে যাওয়া অগ্ন্যুৎপাতের অকাট্য প্রমাণ।এই আবিষ্কারের বিশদ বিবরণ নিয়ে ২৩ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্সে’ একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ডালাস) ইমেরিটাস অধ্যাপক ও ইউসিএলএর ভিজিটিং গবেষক ভূতত্ত্ববিদ রবার্ট স্টার্ন এই নিবন্ধের গবেষণার মূল লেখক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন