দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন পুলিশপ্রধান।
পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলারও নির্দেশ দিয়েছেন আইজিপি। এ জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি। সভায় তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে।
পুলিশ সদস্যদের পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সূত্র: প্রথম আলো

তারা আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা আবার সচলের জন্য আইনি নোটিশ
হক সানকে ছাড়া এই পৃথিবী বড়ই বিষণ্ন
যে ৭ আমলে ইমান বাড়ে
কখন বুঝবেন চাকরি ছাড়ার সময় হয়েছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন