advertisement

খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ

খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ
ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে বড় হারের পর মাঠ ছাড়ছেন ব্রুনো ফার্নান্দেজরা
ফটো কার্ড প্রিন্ট

ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি তখনো পুরোপুরি খালি হয়নি। তবে সমর্থকদের গর্জন বদলে গেছে তীব্র ক্ষোভে। ডাগআউট থেকে বেরিয়ে খেলোয়াড়দের সমর্থকদের মুখোমুখি হতে ইশারা করছেন কোচ মরিসিও পচেত্তিনো। মাথা নিচু করে দাঁড়িয়ে ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি ম্যাগুয়াররা।

ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়-কর্মকর্তাদের চোখেমুখে তখন শুধুই হতাশা।মাইকেল ক্যারিকের বিদায়ের পর পচেত্তিনোর হাত ধরে নতুন শুরুর স্বপ্ন দেখেছিলেন ‘রেড ডেভিল’ সমর্থকেরা। কিন্তু আর্জেন্টাইন কোচের প্রথম তিন ম্যাচেই সেই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। একটি ড্র, ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৪-০ গোলে হার। সব মিলিয়ে পচেত্তিনোর শুরুটা ভয়াবহ।

১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ২০ দলের প্রিমিয়ার লিগে ইউনাইটেড এখন ১৯ নম্বরে।পরিসংখ্যান বলছে, এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে ক্লাবটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিন কী বলছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিন কী বলছেন ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর ৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান
advertisement

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সুধীজন সংলাপ জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বক্তব্য দেন। ২৯ নভেম্বর

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যরাও উপস্থিত ছিলেন।২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তখন বদলে যাবে পাঠ্যবইও। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সুধীজনদের নিয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন।

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে

২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়ন সেলের পঞ্চম সভার অগ্রগতি প্রতিবেদন বলছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে। চলতি বছরের রোপণ লক্ষ্য ৫ কোটি ১৫ লাখ, অগ্রগতি প্রায় ৬৯ শতাংশ। সংখ্যাটি আশা জাগায়। তবে এই হিসাব বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবেদন থেকে আসা; স্বাধীনভাবে যাচাইয়ের ব্যবস্থা এখনো তৈরি হচ্ছে না।

আর সাফল্যের আসল মাপকাঠি হবে তিন বছর পর কতটি চারা বেঁচে থাকল।চারা বাঁচানোর পথনির্দেশ সরকারের হাতেই আছে। বন অধিদপ্তর জুন ২০২৫ সালে ১৬১ পৃষ্ঠার ‘নার্সারি ও প্ল্যান্টেশন ম্যানুয়াল’ হালনাগাদ করেছে। এই ম্যানুয়ালে কোন মাটিতে কোন গাছ, গর্ত কত বড়, সার কতটুকু, আগাছা কখন সাফ করতে হবে, সবই লেখা আছে। সমস্যা হলো, এটি লেখা হয়েছে বন বিভাগের মাঠকর্মীদের জন্য।

যে মানুষটি বাড়ির উঠানে, স্কুলের মাঠে বা পুকুরপাড়ে চারা লাগাবেন, তাঁর কাছে এটি পৌঁছায়নি।অথচ কর্মসূচির বড় অংশই সাধারণ মানুষের হাতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হত্যার হুমকি দেওয়া চিরকুট ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন