advertisement

জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার তাগিদ আইজিপির

জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার তাগিদ আইজিপির
অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরে
ফটো কার্ড প্রিন্ট

দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন পুলিশপ্রধান।

পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলারও নির্দেশ দিয়েছেন আইজিপি। এ জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি। সভায় তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে।

পুলিশ সদস্যদের পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যা... ২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে ২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুব...
advertisement

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সুধীজন সংলাপ জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বক্তব্য দেন। ২৯ নভেম্বর

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যরাও উপস্থিত ছিলেন।২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তখন বদলে যাবে পাঠ্যবইও। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সুধীজনদের নিয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন।

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে

২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়ন সেলের পঞ্চম সভার অগ্রগতি প্রতিবেদন বলছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে। চলতি বছরের রোপণ লক্ষ্য ৫ কোটি ১৫ লাখ, অগ্রগতি প্রায় ৬৯ শতাংশ। সংখ্যাটি আশা জাগায়। তবে এই হিসাব বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবেদন থেকে আসা; স্বাধীনভাবে যাচাইয়ের ব্যবস্থা এখনো তৈরি হচ্ছে না।

আর সাফল্যের আসল মাপকাঠি হবে তিন বছর পর কতটি চারা বেঁচে থাকল।চারা বাঁচানোর পথনির্দেশ সরকারের হাতেই আছে। বন অধিদপ্তর জুন ২০২৫ সালে ১৬১ পৃষ্ঠার ‘নার্সারি ও প্ল্যান্টেশন ম্যানুয়াল’ হালনাগাদ করেছে। এই ম্যানুয়ালে কোন মাটিতে কোন গাছ, গর্ত কত বড়, সার কতটুকু, আগাছা কখন সাফ করতে হবে, সবই লেখা আছে। সমস্যা হলো, এটি লেখা হয়েছে বন বিভাগের মাঠকর্মীদের জন্য।

যে মানুষটি বাড়ির উঠানে, স্কুলের মাঠে বা পুকুরপাড়ে চারা লাগাবেন, তাঁর কাছে এটি পৌঁছায়নি।অথচ কর্মসূচির বড় অংশই সাধারণ মানুষের হাতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হত্যার হুমকি দেওয়া চিরকুট ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন