advertisement

প্রশান্ত মহাসাগরে গভীরতম অগ্ন্যুৎপাতের খোঁজ

প্রশান্ত মহাসাগরে গভীরতম অগ্ন্যুৎপাতের খোঁজ
মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ অংশে লাভা বয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে
ফটো কার্ড প্রিন্ট

পশ্চিম প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ মাইল নিচে লুকিয়ে ছিল এক বিরল ভূতাত্ত্বিক বিস্ময়। পৃথিবীর অন্যতম গভীর সমুদ্র উপত্যকা মারিয়ানা ট্রেঞ্চের ‘চ্যালেঞ্জার ডিপ’-এর আশপাশের দেয়ালে অনুসন্ধান চালাতে গিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক ভূতত্ত্ববিদদের একটি দল খুঁজে পেয়েছে ইতিহাসের গভীরতম অগ্ন্যুৎপাতের প্রমাণ।এই রোমাঞ্চকর অভিযানে বিজ্ঞানীদের প্রধান গবেষণাযন্ত্র ছিল ‘জেসন–মেডিয়া’ নামের একটি দূরনিয়ন্ত্রিত ডুবোযান।

সমুদ্রতলের গভীরতম ওই বিন্দুর চারপাশ পর্যবেক্ষণ করে ডুবোযানটি সংগ্রহ করে আনে ‘পাইরোক্লাস্টিক’ শিলা। অগ্ন্যুৎপাত থেকে ছিটকে পড়া পাথরের ভাঙা টুকরা ও কাচসদৃশ সূক্ষ্ম দানাদার উপাদানে শক্তভাবে গেঁথে তৈরি এই শিলাই সেই গভীর সমুদ্রতলে ঘটে যাওয়া অগ্ন্যুৎপাতের অকাট্য প্রমাণ।এই আবিষ্কারের বিশদ বিবরণ নিয়ে ২৩ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্সে’ একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ডালাস) ইমেরিটাস অধ্যাপক ও ইউসিএলএর ভিজিটিং গবেষক ভূতত্ত্ববিদ রবার্ট স্টার্ন এই নিবন্ধের গবেষণার মূল লেখক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ শেষ চেষ্টায় ‘ইন্ডিয়া’ জোট, সোনিয়া-রাহুলেরা গেলেন চেন্নাই, মুম্বাই শেষ চেষ্টায় ‘ইন্ডিয়া’ জোট, সোনিয়া-রাহুলেরা গেলেন চেন্নাই, মুম্বাই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল দেশটির সামরিক বাহিনী মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের শক্তি বৃদ্ধি করতে দেশটির পথে রওনা দিয়েছেন পাকিস্তানি সেনারা সৌদি আরবের শক্তি বৃদ্ধি করতে দেশটির পথে রওনা দিয়েছেন পাকিস্তানি সেনারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন ধরছেন না বিরোধীজোটের নেতা আইজেনকট
advertisement

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সুধীজন সংলাপ জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বক্তব্য দেন। ২৯ নভেম্বর

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যরাও উপস্থিত ছিলেন।২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তখন বদলে যাবে পাঠ্যবইও। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সুধীজনদের নিয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন।

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে

২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়ন সেলের পঞ্চম সভার অগ্রগতি প্রতিবেদন বলছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৩ কোটি ৫৭ লাখ চারা রোপণ করা হয়েছে। চলতি বছরের রোপণ লক্ষ্য ৫ কোটি ১৫ লাখ, অগ্রগতি প্রায় ৬৯ শতাংশ। সংখ্যাটি আশা জাগায়। তবে এই হিসাব বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবেদন থেকে আসা; স্বাধীনভাবে যাচাইয়ের ব্যবস্থা এখনো তৈরি হচ্ছে না।

আর সাফল্যের আসল মাপকাঠি হবে তিন বছর পর কতটি চারা বেঁচে থাকল।চারা বাঁচানোর পথনির্দেশ সরকারের হাতেই আছে। বন অধিদপ্তর জুন ২০২৫ সালে ১৬১ পৃষ্ঠার ‘নার্সারি ও প্ল্যান্টেশন ম্যানুয়াল’ হালনাগাদ করেছে। এই ম্যানুয়ালে কোন মাটিতে কোন গাছ, গর্ত কত বড়, সার কতটুকু, আগাছা কখন সাফ করতে হবে, সবই লেখা আছে। সমস্যা হলো, এটি লেখা হয়েছে বন বিভাগের মাঠকর্মীদের জন্য।

যে মানুষটি বাড়ির উঠানে, স্কুলের মাঠে বা পুকুরপাড়ে চারা লাগাবেন, তাঁর কাছে এটি পৌঁছায়নি।অথচ কর্মসূচির বড় অংশই সাধারণ মানুষের হাতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার চেম্বারে কাফনের কাপড় ও চিরকুট, প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হত্যার হুমকি দেওয়া চিরকুট ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন