স্বর্ণ, এই ধাতুর সঙ্গে মানুষের আবেগের সম্পর্কটা বেশ প্রাচীন আবার অদ্ভুতও। সোনার দাম বাড়লে সংসারের হিসাবের খাতায় দীর্ঘশ্বাস জমে। দাম কমলে বহুদিনের অপূর্ণ শখ আবার মাথা তোলে। কারও মনে পড়ে মেয়ের বিয়ের গয়না, কারও মায়ের পুরোনো হার, কারও আবার সামান্য সঞ্চয়ের কথা। অথচ এই সোনার গল্প গয়নার দোকান, বিয়ের বাজার বিনিয়োগের হিসাব ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত হয়েছে। সোনার ইতিহাস ছড়িয়ে আছে মহাবিশ্বের জন্মকথায়। মানুষের সভ্যতার উত্থানে।
রাজা-বাদশাহর ক্ষমতায়। সাহিত্যের কল্পলোকে। আধুনিক অর্থনীতির অন্ধকার অলিগলিতে। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার টাকারও বেশি হয়েছিল। ২৯ জানুয়ারি দাম পৌঁছেছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়। এরপর আন্তর্জাতিক বাজারের দরপতন ও স্থানীয় বাজারের সমন্বয়ে দফায় দফায় দাম কমেছে। ২২ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম নেমে আসে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়।
পরদিন আবার বাড়ে, ২৫ নভেম্বর কমে দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
সূত্র: প্রথম আলো

চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল
গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের
ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, নবজাতককে নিয়ে ৩ কিলোমিটার হাঁটলেন মা–নানী
গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, নবজাতককে নিয়ে ৩ কিলোমিটার হাঁটলেন মা–নানী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন