advertisement

নক্ষত্রের সোনা, মানুষের লোভ

নক্ষত্রের সোনা, মানুষের লোভ
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে
ফটো কার্ড প্রিন্ট

স্বর্ণ, এই ধাতুর সঙ্গে মানুষের আবেগের সম্পর্কটা বেশ প্রাচীন আবার অদ্ভুতও। সোনার দাম বাড়লে সংসারের হিসাবের খাতায় দীর্ঘশ্বাস জমে। দাম কমলে বহুদিনের অপূর্ণ শখ আবার মাথা তোলে। কারও মনে পড়ে মেয়ের বিয়ের গয়না, কারও মায়ের পুরোনো হার, কারও আবার সামান্য সঞ্চয়ের কথা। অথচ এই সোনার গল্প গয়নার দোকান, বিয়ের বাজার বিনিয়োগের হিসাব ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত হয়েছে। সোনার ইতিহাস ছড়িয়ে আছে মহাবিশ্বের জন্মকথায়। মানুষের সভ্যতার উত্থানে।

রাজা-বাদশাহর ক্ষমতায়। সাহিত্যের কল্পলোকে। আধুনিক অর্থনীতির অন্ধকার অলিগলিতে। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার টাকারও বেশি হয়েছিল। ২৯ জানুয়ারি দাম পৌঁছেছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়। এরপর আন্তর্জাতিক বাজারের দরপতন ও স্থানীয় বাজারের সমন্বয়ে দফায় দফায় দাম কমেছে। ২২ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম নেমে আসে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়।

পরদিন আবার বাড়ে, ২৫ নভেম্বর কমে দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, নবজাতককে নিয়ে ৩ কিলোমিটার হাঁটলেন মা–নানী গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, নবজাতককে নিয়ে ৩ কিলোমিটার হাঁটলেন মা–নানী গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, নবজাতককে নিয়ে ৩ কিলোমিটার হাঁটলেন মা–নানী গোপালগঞ্জে যান চলাচল বন্ধ, নবজাতককে নিয়ে ৩ কিলোমিটার হাঁটলেন মা–নানী
advertisement

ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণে আইসিডিডিআর,বির ফ্রি সফটওয়্যার

‘ডিজেনরিজলভ’ (DeGenRESOLVE) নামের সফটওয়্যারটি ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করতে পারবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল

চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল
জয়ের আনন্দে মাতোয়ারা চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়েরা।

তুমুল প্রতিদ্বন্দ্বিতা, গোলের রোমাঞ্চ আর জয়ের উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। নগরের বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে মাঠের লড়াইয়ে সেরা হয়ে ঢাকায় সেমিফাইনালের টিকিট কেটেছে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের ফুটবলের প্রতি ভালোবাসা, দলীয় সংহতি আর সেমিফাইনালে ওঠার আনন্দের গল্পগুলো ফ্রেমবন্দী করা হয়েছে।জয়ের আনন্দে মাতোয়ারা চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়েরা। সেমিফাইনাল নিশ্চিত হতেই মাঠে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়দের উদ্‌যাপন। বল জালে জড়িয়েই পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উল্লাস। গোলের আনন্দে পোর্ট সিটির এক খেলোয়াড়ের ব্যাকফ্লিপ ডিগবাজি।

শেষ চারে ওঠার আনন্দে মাতোয়ারা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের

গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনায় বসতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাটাই এখন বেশি জরুরি বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা করেন, ভারত চিঠির জবাব দেবে। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

গত জুনের পর সমাধানে পৌঁছানোর জন্য ভারতকে এরই মধ্যে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। তবে তারা একটি চিঠিরও কোনো জবাব দেয়নি।গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমরা চুক্তিটি অব্যাহত রাখতে চাই। এটি নবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আমরা অবশ্যই আগ্রহী। চুক্তির বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে।

তবে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি করতে পারে, এমন কোনো জবাব এখনো পাওয়া যায়নি।’পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন