advertisement

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে পালা করে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এ বিষয়ে ইয়াশার পার্টির প্রধান আইজেনকটের সঙ্গে আলোচনা শুরু হলেও সন্দেহ কাটেনি বিরোধীদের। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! নেতানিয়াহু কি ক্ষমতা হারাচ্ছেন নাকি ভাগাভাগি করবেন নেতানিয়াহু কি ক্ষমতা হারাচ্ছেন নাকি ভাগাভাগি করবেন হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’
advertisement

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
নাটকীয় জয় শেষে শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেত

২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ অন্য কিছুতে মন দিয়েছেন তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে সেটিকে নাটক বললও কম বলা হয়। টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯।

শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করেই সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।

৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের বিক্ষোভ কমছে, কারখানায় উৎপাদন শুরু

শ্রমিকদের বিক্ষোভ কমছে, কারখানায় উৎপাদন শুরু
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

চার সপ্তাহের বেশি সময় ধরা চলা পোশাকশ্রমিকদের আন্দোলনের পর তৈরি পোশাকশিল্পের পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভার এলাকার বেশির ভাগ পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন হয়। তবে বন্ধ থাকা অর্ধশতাধিক কারখানা পুরোদমে উৎপাদনে ফেরেনি ওই দিন। আজ রোববার পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তাতে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এসেছে।

কারখানা খুলতে পারায় ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার পোশাকশিল্পের মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও কারখানাভেদে তিন সপ্তাহ পর্যন্ত উৎপাদন ব্যাহত হয়েছে এসব এলাকার কিছু কিছু কারখানায়। উৎপাদন বন্ধের সেই ক্ষতি কীভাবে সমন্বয় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন এসব কারখানার মালিকেরা। একাধিক শিল্পমালিক বলেন, বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সময়মতো পণ্য চাইছে। কোনো কোনো প্রতিষ্ঠান সময় দিলেও তা পর্যাপ্ত নয়।

ফলে উৎপাদন ও পণ্য জাহাজীকরণে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে।শিল্প পুলিশ ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, শনিবার ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার ৩৭টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার
হাতকড়া

রাজধানীর মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ মো. শাহীন (৩৫) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে মোহাম্মদপুরের বছিলা তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বছিলা তিন রাস্তার মোড়ে নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা একত্র হচ্ছেন বলে গোপন সূত্রে মোহাম্মদপুর থানা-পুলিশ খবর পায়।

আজ ভোর আনুমানিক ৬টা ৫ মিনিটে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নাশকতাকারীরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন।এ সময় পুলিশ ধাওয়া করে মো. শাহীনকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমাসহ গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন