জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই—এ কথা উল্লেখ করে স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে বামপন্থী এই দল।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
তাঁরা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।’সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে।
সূত্র: প্রথম আলো

উপদেষ্টা পরিষদ করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচন পদ্ধতিতে আসছে পরিবর্তন
সরানো হলো প্রতিরক্ষা সচিবকে, খাদ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
রাজধানীর নর্দায় বাসে আগুন
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, আহত ২
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন