advertisement

মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই: সুমাইয়া শিমু

মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই: সুমাইয়া শিমু
সুমাইয়া শিমু
ফটো কার্ড প্রিন্ট

সুমাইয়া শিমুসঅভিনয়শিল্পী মোশাররফ করিম ও সুমাইয়া শিমু একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন। ‘এফএনএফ’, ‘হাউসফুল’, ‘রেডিও চকলেট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক নাটকে একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী।

এবার প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় অভিনয় করছেন তাঁরা।সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে আবারও পেয়ে রোববার সন্ধ্যায় প্রথম আলোকে সুমাইয়া শিমু বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের বোঝাপড়াও দারুণ। তিনি শিল্পী হিসেবে যেমন ভালো, মানুষ হিসেবেও অমায়িক। একসঙ্গে অভিনয় করতে গিয়ে আগের শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ছে। একসঙ্গে অনেক মজা করতাম, আনন্দ করে শুটিং করতাম।’সিনেমায় একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শিমু ও দীঘিকে।

ছবি: চরকির সৌজন্যেএকসময় নাটকে নিয়মিত দেখা যেত এই জুটিকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ এবার ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার এবার ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি
‘কেফিয়াহ মার্চ’–এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।রোববার দুপুরে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়।

এ মিছিল ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ ঘুরে আবার ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে ডাকসুর সামনে এসে শেষ হয়।এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

এসব বন্ধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শতাধিক ব্যক্তিকে গুম–খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। রোববার জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। আসামিপক্ষের এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার যুক্তিতর্কে বলেন, মিডিয়ার মাধ্যমে বিচারের আগেই রায় দিয়ে দেওয়া হচ্ছে।

রায়ের আগেই জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে পুরো সমাজ, জাতির কাছে। এর ফলাফল হচ্ছে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মালিকানা জিয়াউলের আট ভাই–বোনের। নিজেও (নাজনীন নাহার) এই সম্পত্তির অংশীদার এবং তিনিও ক্ষতিগ্রস্ত।

বিচারের আগেই রায় দিয়ে ‘দানব’ হিসেবে উপস্থাপনের অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা কিছু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী নাজনীন নাহার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ

মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মিরপুর ১১ নম্বর সেকশন এলাকার নাভানা ভবনের সামনে একটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে মিরপুরে সাংবাদিকদের আবাসিক এলাকার সামনের সড়কে।ওসি জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন