স্বামীর লাশ নিতে এসে বিমানবন্দরে শাহেদের স্ত্রী কহিনুর আক্তারকে সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৩ অক্টোবর
‘আমি কাঁদছিলাম। সে আমাকে বলেছিল, “কেঁদো না। এক-দেড় ঘণ্টা পর বাসায় গিয়ে তোমাকে ফোন দেব।” কিন্তু আমার খুব ভয় লাগছিল। সে যাওয়ার আগে থেকেই কেমন যেন লাগছিল, আগে কখনো এমন ভয় লাগেনি। সৌদি আরবে যুদ্ধ হচ্ছে, এই ভেবেই আমি তাঁকে যেতে দিতে চাইনি। কিন্তু ও জোর করেই চলে গেল।’কথাগুলো বলতে গিয়ে কান্না আটকাতে পারছিলেন না কহিনুর আক্তার কাকলী।
সৌদি আরবে যাওয়ার আগে স্বামী মো. শাহেদ আহম্মেদকে নিয়ে যে অজানা ভয় তাঁর মনে জেগেছিল, তা-ই এখন বারবার মনে পড়ছে।১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বিমানবন্দরে স্বামীর মরদেহ নিতে এসে শেষ কথাগুলো সাংবাদিকদের বলছিলেন কহিনুর।স্বামীর সঙ্গে কাটানো শেষ দিনগুলোর কথা মনে করে কহিনুর বলেন, এবার প্রায় এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন শাহেদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।