advertisement
advertisement

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা

নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা

advertisement

স্বরচিত কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত পরিবেশন ও সাহিত্য বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সাহিত্য আড্ডা করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২০ অক্টোবর বিকেলে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ আড্ডা অনুষ্ঠিত হয়।স্বরচিত কবিতা ‘অসমাপ্ত সন্ধান’ আবৃত্তি করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, বন্ধু মোহা. শাহজাহান আবৃত্তি করেন ‘প্রিয় স্থান’।

কবি গোলাম কিবরিয়া পিনুর ‘এইবার শরতের নেমতন্ন’ কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা ও শিক্ষক আজিজুর রহমান। ‘তোমার মোহনরূপে’ রবীন্দ্রসংগীতটি গেয়ে শোনান সাধারণ সম্পাদক রামিজ আহমেদ। বন্ধু তানভির জোবায়ের ‘অস্তগামী সূর্য’ নামে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা।এ ছাড়া শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও লেখা বিষয় নিয়ে কথা বলেন আজিজুর রহমান। তিনি বলেন, ‘কবিতা বা গল্প লিখতে হলে প্রথমেই তোমাকে ভাবতে হবে।

যেকোনো বিষয়ে আবেগ থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর